এক্সপ্লোর

American Mountaineer Mummified: গুটিসুটি মেরে বসে আছেন যেন! ২২ বছর আগে নিখোঁজ, উদ্ধার হল পর্বতারোহীর মমি

Huascaran Mountain in Peru: ২০০২ সালে পেরুতে পর্বতারোহণের লক্ষ্য় নিয়ে বাড়ি ছাড়েন ৫৯ বছরের উইলিয়াম।

লিমা: পাহাড়-পর্বতের প্রতি ছিল অমোঘ আকর্ষণ। সেই টান থেকেই ঘর ছেড়েছিলেন ২২ বছর আগে। সেই থেকে আর ঘরে ফেরা হয়নি উইলিয়াম স্ট্যাম্পফলের। পেরুতে পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আমেরিকার নাগরিক উইলিয়াম। দীর্ঘ ২২ বছর পর তাঁর খোঁজ মিলল মমির আকারে। জলবায়ু পরিবর্তনের জেরে বরফ গলে গিয়ে তাঁর দেহটি মমির আকারে পর্বতের বুকেই সংরক্ষিত ছিল বলে জানা গিয়েছে। (American Mountaineer Mummified)

২০০২ সালে পেরুতে পর্বতারোহণের লক্ষ্য় নিয়ে বাড়ি ছাড়েন ৫৯ বছরের উইলিয়াম। ৬ হাজার ৭০০ মিটার উঁচু পেরুর উয়াস্কারান পর্বতের চূড়ায় পৌঁছনোই ছিল লক্ষ্য। সেই মতো জুন মাসে যাত্রা শুরু করেন উইলিয়াম। কিন্তু যাত্রা শুরুর পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। জানা যায়, পর্বত আরোহণের সময় প্রবল তুষারধস নামে, তাতেই ছিটকে যান উইলিয়াম এবং তাঁর সঙ্গে থাকা অভিযাত্রীদের দল। (Huascaran Mountain in Peru)

সেই সময় উইলিয়ামের খোঁজে চিরুনি তল্লাশি চলে। কিন্তু বিস্তর খোঁজাখুঁজির পরও উইলিয়ামের হদিশ মেলেনি। শেষ পর্যন্ত, আন্দিজ পর্বতমালার অন্তর্গত কর্ডিলেরা ব্লাঙ্কা শৃঙ্গে উইলিয়ামের খোঁজ মেলে সম্প্রতি। সোমবার সেই খবর প্রকাশ করে পেরু সরকার। জলবায়ু পরিবর্তনের জেরে ওই শৃঙ্গের উপরের বরফের আস্তরণ গলে যায়, তাতেই উইলিয়ামের দেহটি বেরিয়ে পড়ে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Napoleon Pistols Auctioned: সব হারিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে, নেপোলিয়নের সেই পিস্তল বিকোল ১৬ কোটিতে

কিন্তু মৃতদেহ বা কঙ্কালরূপে নয়, উইলিয়ামের মমি উদ্ধার হয়েছে পর্বতশৃঙ্গ থেকে। পেরুর পুলিশ জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডায় উইলিয়ামের দেহটি সংরক্ষিত ছিল। তাঁর জামা-কাপড়, জুতো, পর্বতারোহণের সাজসরঞ্জাম সব কিছুই সংরক্ষিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পাওয়া গিয়েছে পাসপোর্টও, যা দেখে তাঁকে ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাাওয়া উইলিয়াম বলে শনাক্ত করা যায়। 

পেরুর উত্তর-পূর্বের পর্বতমালা বরাবরই পর্বতারোহীদের কাছে আকর্ষণ। বরফে ঢাকা উয়াস্কারানর, কাশান শৃঙ্গে পৌঁছতে বছরভরই ভিড় লেগে থাকে পর্বতারোহীদের। পৃথিবীর বহু দেশ থেকে মানুষজন শুধুমাত্র পর্বতারোহণের জন্যই ছুটে আসেন। এর আগে, চলতি বছরের মে মাসে এত ইজরায়েলি নাগরিকের দেহ উদ্ধার হয় সেখানে। নিখোঁজ হওয়ার একমাস পর তাঁর দেহ উদ্ধার হয়। জুন মাসে অভিজ্ঞ এক ইতালীয় পর্বতারোহীর দেহ উদ্ধার হয় আন্দিজ পর্বতমালার একটি শৃঙ্গের উপর থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget