এক্সপ্লোর

Napoleon Pistols Auctioned: সব হারিয়ে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে, নেপোলিয়নের সেই পিস্তল বিকোল ১৬ কোটিতে

Napoleon Bonaparte: রবিবার ফ্রান্সে নেপোলিয়নের ওই দু'টি পিস্তল নিলামে তোলা হয়, যেগুলি ১.৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১৬ কোটি টাকার বেশি।

প্যারিস: সর্বস্ব হারিয়ে অবসাদে ডুবে গিয়েছিলেন। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। একবার নয়, দু'-দু'বার আত্মহত্যার চেষ্টা করেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। কিন্তু প্রত্যেক বারই অঘটন রুখে দেন তাঁর অমাত্য। শেষ পর্যন্ত পরিণতি যদিও সুখের হয়নি। কিন্তু আতহত্যার দায় থেকে মুক্ত থাকতে পেরেছিলেন নেপোলিয়ন। যে দু'টি পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মঘাতী হতে গিয়েছিলেন নেপোলিয়ন, এত বছর পর তা বিকোল নিলামে। (Napoleon Pistols Auctioned)

রবিবার ফ্রান্সে নেপোলিয়নের ওই দু'টি পিস্তল নিলামে তোলা হয়, যেগুলি ১.৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১৬ কোটি টাকার বেশি। তবে নিলামে বিক্রি হলেও ওই দু'টি পিস্তল ফ্রান্সের বাইরে নিয়ে যাওয়া যাবে না। কারণ পিস্তল দু'টিকে ইতিমধ্যেই জাতীয় সম্পদ বলে ঘোষণা করেছে সে দেশের সরকার। (Napoleon Bonaparte)

নিলামে কে বা কারা পিস্তল দু'টি কিনেছেন, তা সর্বসমক্ষে আনা হয়নি এখনও পর্যন্ত। নিলামে তোলার আগে শনিবার দেশের সংস্কৃতি মন্ত্রকের জাতীয় সম্পদ কমিশন বিভাগ জানায়, পিস্তল দু'টি ফ্রান্সের জাতীয় সম্পদ। তা বিদেশে রফতানি করা যাবে না। ফলে নিলামে বিক্রি হলেও ফ্রান্সের বাইরে সেগুলি নিয়ে যাওয়া যাবে না কোনও মতেই।

আরও পড়ুন: Kanishka Narayan: বিহারে জন্ম, ৩৩ বছর বয়সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কণিষ্ক! কেমন ছিল উত্থান?

নিয়ম অনুযায়ী, ৩০ মাসের মধ্যে ওই পিস্তল দু'টি কেনার প্রস্তাব দিতে পারে ফ্রান্স সরকার। তবে ক্রেতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন। ফ্রান্সে কোনও বস্তুকে যদি জাতীয় সম্পদ ঘোষণা করা হয়, সেক্ষেত্রে সাময়িক ভাবে যদিও বা ওই বস্তুকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে তা ফিরিয়ে আনা বাধ্য়তামূলক। 

নেপোলিয়নের যে পিস্তল দু'টি নিলামে বিক্রি হয়েছে, তার উপর সোনা এবং রুপোর পাত বসানো রয়েছে। সম্রাটের বেশে নেপোলিয়নের ছবিও খোদাই করা রয়েছে। বিদেশি শক্তির কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন যখন সর্বস্ব হারান, সাম্রাজ্য হাতছাড়া হয়, সেই সময় ১৮১৪ সালে নেপোলিয়ন আত্মঘাতী হতে যান। দু'টি পিস্তল মাথায় ঠেকিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।

কিন্তু আঁচ পেয়ে আগে থেকেই গান পাওডার খালি করে রেখেছিলেন, ফলে নিরস্ত হতে হয় নেপোলিয়নকে। এর পর বিষ খেয়ে আত্মঘাতী হতে যান তিনি। বিষ ঢেলেও ফেলেন গলায়, কিন্তু বমি করিয়ে কোনও রকমে প্রাণরক্ষা করা হয় তাঁর। পরবর্তী কালে ওই অমাত্যকে উপহারস্বরূপ পিস্তল দু'টি দেন নেপোলিয়ন। জীবন বাঁচানোর জন্য় ধন্যবাদও জানান। 

এর আগে নেপোলিয়নের একটি টুপিও প্রায় ১৭ কোটি টাকায় বিক্রি হয়। সিংহাসনচ্যুত হয়ে আলবা আইল্যান্ডে নির্বাসন কাটান নেপোলিয়ন। সেখান থেকে হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার চেষ্টাও চালান। শেষ পর্যন্ত ১৮২১ সালের ৫ মে, ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেপোলিয়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget