এক্সপ্লোর

Air India Crisis: একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা এয়ার ইন্ডিয়ার, সমস্যায় পড়বেন কারা?

Air India Crisis: আচমকা একাধিক কর্মী অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। এর জন্য ব্যাহত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। ইতিমধ্যেই ৯০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে বা বাতিল করা হয়েছে।

নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত একাধিক কর্মীদের অসুস্থতার (Sick leave) জেরে ৯০টির বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে বা দেরিতে ছাড়তে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। এবার আগামী কয়েকদিনে আরও ফ্লাইট বাতিল করা বা পরিষেবা সীমিত করা হবে বলে বুধবার জানালেন ওই বিমান সংস্থার সিইও অলোক সিং।

এপ্রসঙ্গে একটি তিনি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন,"গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের ১০০ জনের বেশি সহকর্মী অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তাঁদের দায়িত্ব পালন করতে সক্ষম হননি। এর ফলে আমাদের পরিষেবায় প্রচুর ব্যাঘাত ঘটেছে। কারণ যাঁরা অসুস্থতার কারণে শেষ মুহূর্তে দায়িত্ব পালন করতে পারেননি তাঁরা সবাই এল ওয়ান রোলে বা বিমান পরিবেষার প্রধান দায়িত্বে ছিলেন। তাঁদের অনুপস্থিতির কারণে অন্য সহকর্মীরা ডিউটি করতে এলেও ৯০টির বেশি ফ্লাইটের পরিষেবা সীমিত বা বাতিল করতে হয়েছে।"

ওই বিবৃতিতে অলোক সিং আরও উল্লেখ করেছেন, "বিমান পরিষেবায় এই ধরনের ব্যাঘাত ঘটার প্রভাব পড়েছে আমাদের গোটা নেটওয়ার্কের ওপর। আর এর ফলে আগামী কয়েকদিনে আমরা বিমান পরিষেবা আরও সীমিত করতে বাধ্য হচ্ছি। কর্মীদের অনুপস্থিতিতে জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক করার জন্যই এটা আমাদের করতেই হবে।"  

এই পরিস্থিতির মধ্যেও সংস্থার যে কর্মীরা কাজে যোগ দিয়ে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন বুধবার তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এয়ার ইন্ডিয়ার সিইও অলোক সিং।  বলেন, "১০০ জনের বেশি অসুস্থ হওয়ার কারণ দেখিয়ে কাজে যোগ না দিলেও বাকি ২ হাজার জন কর্মী কিন্তু, নিজেদের দায়িত্ব পালনে সচেতন রয়েছেন। তাঁরা আমাদের অতিথিদের আন্তরিকভাবে পরিষেবা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এই ক্রাইসিসের সময় যাঁরা বিমান সংস্থার সঙ্গে রয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি যে সমস্ত কর্মীরা কাজে যোগ দেননি তাঁরা যদি মনে করেন তাহলে যেকোনও বিষয়ে কথা বলার জন্য সংস্থা সব পথ খোলা রেখেছে।" 

এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা এভাবে ব্যাহত হওয়ার জেরে চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকও। ইতিমধ্যেই তারা এই বিষয়ে বিমান সংস্থার কাছে বিস্তারিত রিপোর্টও তলব করেছে। সেই সঙ্গে তাড়াতাড়ি সমস্যা সমাধান করার জন্য এয়ার ইন্ডিয়াকে অনুরোধ করা হয়েছে মন্ত্রকের তরফে। বর্তমান পরিস্থিতির জেরে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। 

আচমকা এই ঘটনা ঘটার বিস্তারিত কারণ জানা না গেলও সূত্রের খবর, বিমান সংস্থার কিছু সিনিয়র কর্মী পরিষেবা শুরুর ঠিক আগে আচমকা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজেদের মোবাইল ফোনের সুইচ অফ করে দেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে আরও জানা গেছে,  খারাপ ব্যবহার ও কাজে যোগ না দেওয়ার জন্য ইতিমধ্যেই ৩০ জন কর্মীকে বরখাস্ত করেছে ওই বিমান পরিষেবা সংস্থা। পাশাপাশি অন্যদের বিকেল ৪ টের মধ্যে কাজে যোগ না দেওয়ার নায্য কারণ জানাতে বলা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Loksabha Election 2024: "লোকসভার ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন, তাই মানুষকে ভুল বোঝাচ্ছেন," প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ অধীরের

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget