এক্সপ্লোর

লকডাউনে বন্ধ পরিবহণ, জয়পুর থেকে বিহারে হেঁটে ১৪ শ্রমিক

সম্বল মাত্র ২ হাজার টাকা, ১০০০ কিমি রাস্তা পেরিয়ে জয়পুর থেকে বিহারে ফিরলেন ওঁরা

পটনা: গত মাসে জয়পুরের একটি কোল্ড স্টোরেজে কাজ পেয়েছিলেন সুধীর কুমার সহ ১৪ জন বিহারের বাসিন্দা। সেখানে তাঁরা বড়জোর ২৫ দিন কাজ করেছিলেন। তারপরই করোনা উপদ্রবের জেরে গত ২১ তারিখ রাজ্যে লকডাউন করার নির্দেশ জারি করে রাজস্থান সরকার। বন্ধ হয়ে যায় কোল্ড স্টোরেজ, রাজস্থানের যাবতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোল্ড স্টোরেজের মালিক সুধীরদের হাতে ২ হাজার টাকা দিয়ে বলে বাড়ি চলে যেতে। এর মধ্যেই কেন্দ্রও গোটা দেশে লক ডাউনের নির্দেশ জারি করে। সুধীর জানান, জয়পুরে কার্ফু পরিস্থিতি তৈরি হয়। সব কিছু স্তব্ধ হয়ে যায়। যানবাহন থেকে শুরু করে জনজীবন থমকে যায়। রেলও জানিয়ে দেয়, কোনও যাত্রীট্রেন চলবে না। অন্যদিকে, বাস নেই। অন্য কোনও পরিবহণও অমিল ছিল। মহা ফাঁপরে পড়েন সুধীররা। কিন্তু, সেখানে থাকারও কোনও উপায় নেই। ফলে বাধ্য হয়ে হাঁটা শুরু করেন ১৪ জন। সুধীর জানান, জয়পুর থেকে আগরা হয়ে লখনউ পৌঁছতে কী প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁদের। রাস্তার ধারে অধিকাংশ ধাবা বন্ধ। তিনি বলেন, যা পেয়েছি, তাই খেয়েছি। রাতে কোনওমতে হোটেলে থেকে ফের পরের দিন ভোরবেলা রওনা দিতাম। দূরত্বও নেহাত কম নয়। জয়পুর থেকে বিহার প্রায় এক হাজার কিলোমিটারের বেশি। পাঁচদিন হাঁটার পর তাঁরা পৌঁছন উত্তরপ্রদেশে। অন্যদিকে, তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন বিহারের ৪৫ জন। ঔরঙ্গাবাদে ফেরার পর সতর্কতামূলক হিসেবে তাঁদের একটি প্রাথমিক স্কুলে কোয়ারান্টিনে রাখা হয়। একইভাবে, মিঠাপুর বাসডিপোয় কয়েকদিন ধরে আটকে পড়েন প্রায় ২০০ জন শ্রমিক। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এরপর তাঁরা সেখান থেকে হাঁটতে শুরু করেন। গন্তব্য, উত্তর বিহার।

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget