এক্সপ্লোর

COVID Vaccines: নতুন করে উর্ধ্বমুখী সংক্রমণ, অথচ সাধারণের মধ্যে অনীহা! রাজ্যগুলিকে টিকা সরবরাহ বন্ধ করল কেন্দ্র

Coronavirus: এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়।

নয়াদিল্লি: দেশে নতুন করে দাপট দেখাচ্ছে নোভেল করোনাভাইরাস। কিন্তু টিকাগ্রহণে অনীহা সাধারণ মানুষের। তাতে রাজ্যগুলিকে টিকা সরবরাহ বন্ধ করল কেন্দ্রীয় সরকার। টিকার প্রয়োজন পড়লে, সরাসরি টিকা উৎপাদনকারী সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ (COVID Vaccines) করতে হবে বলে রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। দিল্লির একটি সূত্রে জানা গিয়েছে, টিকাগ্রহণে মানুষের মধ্যে অনীহা তৈরি হওয়ায়, মজুত থাকা টিকা নষ্ট হচ্ছে বলে দিল্লির তরফে জানানো হয়েছে রাজ্যগুলিকে (Coronavirus)।

উৎপাদনকারী সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করতে হবে রাজ্যকে

এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখতে প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। তার পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, 'রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, টিকার প্রয়োজন পড়লে এ বার থেকে সরাসরি উৎপাদনকারী সংস্থার কাছ থেকেই তা সংগ্রহ করতে হবে। তার জন্য আগেভাগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদনেরও প্রয়োজন নেই'।

বিভিন্ন রাজ্যের সরকার যদি সরাসরি উৎপাদনকারী সংস্থার থেকে টিকা কেনে, তাহলে তার টাকা কে দেবে, তা নিয়ে যদিও ধন্দ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে এ নিয়ে কিছু বলা নেই। রাজ্যগুলিকে তাহলে নিজের নিজের তহবিল থেকেই টাকান গুনতে হবে কিনা, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। 

আরও পড়ুন: Gujarat Riots Case: মায়া কোডনানি থেকে বাবু বজরঙ্গি, গুজরাত দাঙ্গা মামলায় মুক্তি পেলেন ৬৯ জন

করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে টিকাকরণের যে কর্মসূচি শুরু হয়েছিল, তাতে ১২ বছরের ঊর্ধ্বে সকলকে প্রদত্ত প্রথম দু'টি টিকা এবং ৬০ বছরের ঊর্ধ্বে সকলের জন্য বরাদ্দ সতর্কতামূলক তৃতীয় টিকা বিনামূল্য়েই রাজ্যগুলিকে দেওয়ার নীতি গৃহীত হয়েছিল। এ ছাড়াও স্বাস্থ্যকর্মী, জরুরি ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের টিকাও নিখরচায় দেওয়ার ব্যবস্থা ছিল। ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের ক্ষেত্রে ১৫ জুলাই থেকে ৭৫ দিনের জন্য বিনামূল্যে সতর্কতামূলক তৃতীয় টিকা বরাদ্দ করা হয়েছিল সরকারের তরফে।

চাহিদা না থাকায় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের উৎপাদন বন্ধ

কিন্তু ওই সব টিকারই মেয়াদ শেষে হয়েছে মার্চের শেষ দিকে। ফলে দীর্ঘমেয়াদি টিকার আকাল পড়েছে একাধিক রাজ্য়ে। কিন্তু দিল্লির একটি সূত্র জানাচ্ছে, চাহিদা না থাকায় কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরে সরকারের ঘরে আর টিকার জোগান নেই। তাই আর টিকা কিনতে টাকা খরচে নারাজ কেন্দ্র। রাজ্যগুলিকেই ব্যবস্থা নিতে হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget