এক্সপ্লোর

Omicron surge Russia: ওমিক্রন হানায় এবার বিপর্যস্ত রাশিয়া, তৃতীয় ঢেউয়ে আক্রান্তে রেকর্ড

Omicron in Russia: সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন।

নয়া দিল্লি: করোনার নয়া রূপের পরপর দাপটে বিপর্যস্ত গোটা বিশ্ব। এবার ওমিক্রন ঝড়ে ক্ষতিগ্রস্ত রাশিয়া (Russia)। রবিবার রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশে। এই নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছে। সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।  

টাস্ক ফোর্সের তরফে এও জানান হয়েছে যে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মৃত্যু হারও। রবিবার ৬৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন ধরা পড়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ রাশিয়ায় প্রভাব বিস্তার করছে ওমিক্রন।                                                     

যদিও ১৪৬ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশির সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানা গিয়েছে সে দেশে। রাশিয়া বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন উৎপাদক। বিশ্বব্যাপী তাঁরাই প্রথম এই টিকা সরবরাহ করেছিল। Gogov.ru ওয়েবসাইট থেকে জানা যায় জুলাই থেকে বুস্টার ডোজ চালু হয়ে গিয়েছে। অর্থাৎ অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে রাশিয়া। ১০ জানুয়ারি থেকে রাশিয়ায় প্রতিদিন নতুন সংক্রমণ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।              

এদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লক্ষ ৯৫ হাজার ৬৭২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৮ লক্ষ ৯০ হাজার ৬৩৫। এরই মধ্যে ব্রিটেনের তরফে জানান হয়েছে বিশ্বজুড়ে ওমিক্রন আবহের মাঝেই প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও একটি উপপ্রজাতি। যাকে- 'চোরা ওমিক্রন' নাম দিয়েছে গবেষকরা। জিনোমিক সিকোয়েন্সসিং-এ ধরা পড়েছে এই নয়া সাব-স্ট্রেনটি। বলা হচ্ছে, এই 'চোরা ওমিক্রন'কে আরটি পিসিআর টেস্টেও ধরা যাচ্ছে না। ব্রিটিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে নয়া বিএ.২ ভ্যারিয়েন্টটি নিয়ে ফের চিন্তা বাড়ছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার মধ্যে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget