এক্সপ্লোর

Pakistan News: পাকিস্তানে গুলিবিদ্ধ লস্কর-ই-তৈবার আমির হামজা, নিউজ চ্যানেলের অফিসের বাইরে ঝাঁঝরা, অবস্থা সঙ্কটজনক

Amir Hamza Shot in Lahore: লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা, কুখ্যাত জঙ্গি আমির হামজা গুলিবিদ্ধ। লাহৌরে তার উপর হামলা।

নয়াদিল্লি: পাকিস্তানে গুলিবিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। লাহৌরে একটি খবরের চ্যানেলের দফতরের বাইরে গুলিবিদ্ধ হয় হামজা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আততায়ীদের এখনও শনাক্ত করা যায়নি। লাহৌরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হামজাকে। (Amir Hamza Shot in Lahore)

হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠা করে হামজা। একাধিক নাশকতায় নাম জড়িয়েছে তার। ভারতে জঙ্গি হামলাতেও তার সংযোগ পাওয়া যায়। হামজা 'আফগান মুজাহিদিন' নামেও পরিচিত। জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন সৃষ্টিকারী লেখালেখির জন্য পরিচিতি তৈরি হয়। লস্করের মুখপাত্রের জন্যও লেখালেখি করেছে হামজা। একাধিক বইও লিখেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ২০০২ সালের ‘কাফিলা দাওয়াত অউর শাহদত’। (Pakistan News)

আমেরিকার ট্রেজারি বিভাগ লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হামজার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। লস্করের কেন্দ্রীয় কমিটিতে যে সাত সদস্য রয়েছে, তার মধ্যে অন্যতম ছিল হামজা। সংগঠনের হয়ে অর্থ সংগ্রহ থেকে জঙ্গি নিয়োগ, জেলবন্দি জঙ্গিদের মুক্তি নিয়ে দরাদরিতে যুক্ত ছিল সে। লস্করের পত্রিকা 'মাজাল্লাহ্ আল-দাওয়াতে'রও সূচনা হামজার হাত ধরেই। 

২০১৮ সালে লস্করের ছত্রছায়ায় থাকা অলাভজনক সংস্থা জামাত-উদ-দাওয়া, ফালাহ্-ই-ইনসানিয়তের আর্থিক লেনদেনের উপর খাঁড়া নেমে এলে, সংগঠনের থেকে দূরত্ব বাড়িয়ে নেয় হামজা। পরবর্তীতে নিজের সংস্থা জইশ-ই-মানকফার প্রতিষ্ঠা করে। ওই সংগঠন জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কাজকর্মে মদত জোগায়। জম্মু ও কাশ্মীর একদিন না একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে বলে একাধিক জ্বালাময়ী ভাষণও দিতে শোনা যায় হামজাকে। পাকিস্তানে ওই সংগঠন দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে অবাধ বিচরণ ছিল হামজারও। এমনকি লস্কর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলছে সে। হামজা হাফিজ সইদ এবং আব্দুল রহমান মাক্কি, দু'জনেরই ঘনিষ্ঠ বলে শোনা যায়। 

আদতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার বাসিন্দা হামজা ২০০০ সালের আশপাশে ভারতে সক্রিয় হয়ে ওঠে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যে হামলা হয়, তাতে তার হাত ছিল। এর আগে, ২০২৫ সালেও হামজার উপর হামলা হয়। সেবার বাড়িতেই তার উপর হামলা হয় বলে জানা যায়। লস্করের আবু সইফুল্লার মৃত্যুর পর পরই ওই ঘটনা ঘটে। সইফুল্লাকেও গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget