এক্সপ্লোর

SSC Scam: জুতো ছুড়ে বিজেপির নজরে শুভ্রা, পেলেন 'মহিষাসুরমর্দিনী' তকমা

Amit Malviya Tweets: কাজটা ঠিক নাকি ভুল? রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীকে জুতো ছোড়ার ঘটনা নিয়ে জনমত যখন আড়াআড়ি বিভক্ত, তখনই ট্যুইটার সরগরম করলেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য।

কলকাতা: কাজটা ঠিক নাকি ভুল? রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীকে জুতো (shoe) ছোড়ার (hurl) ঘটনা নিয়ে জনমত যখন আড়াআড়ি বিভক্ত, তখনই ট্যুইটার সরগরম করলেন বিজেপি (BJP) মুখপাত্র অমিত মালব্য (amit malviya)। পার্থ চট্টোপাধ্যায়কে ( ) যিনি এদিন জুতো ছুড়েছিলেন সেই শুভ্রা ঘোড়ুইকে 'মহিষাসুরমর্দিনী'( ) বলে ট্যুইট ( ) করলেন তিনি। সঙ্গে ভিডিও। মহিষাসুরমর্দিনীর চেনা স্তোত্র রয়েছে তাতে। সঙ্গে ক্যাপশন। তাতেই আসল বার্তা।

কী বার্তা মালব্যের?
বিজেপির মুখপাত্র লিখেছেন,'এই সেই নারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিতে ডুবে থাকা সরকারের প্রতীক, পার্থ চট্টোপাধ্য়ায়কে চটি ছুড়ে মেরেছেন। তৃণমূলের দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে খালি পায়ে হেঁটেও ফিরেছেন। বাস্তবিক অর্থে ইনি-ই মহিষাসুরমর্দিনী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিদায়ঘণ্টি বাজাচ্ছেন...'। এর পরই শুভ্রার খালি পায়ে হাঁটার ওই ভিডিও। ব্যাকগ্রাউন্ডে মহিষাসুরমর্দিনী চেনা স্তোত্র পাঠ। সব মিলিয়ে ট্যুইটটি অল্পক্ষণের মধ্যেই বিপুল জনপ্রিয় হয়। কিন্তু প্রশ্নও ওঠে পাশাপাশি। 

বিতর্ক যেখানে...
প্রশ্ন অনেকগুলি। প্রথমত, যাঁকে জুতো মারা হয়েছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির একটিও এখনও প্রমাণিত নয়। তদন্ত চলছে। দ্বিতীয়ত পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সব মিলিয়ে এই ধরনের আচরণ কতটা সঙ্গত প্রশ্ন উঠছে। তবে আমতলার বাসিন্দা ওই গৃহবধূ এর মধ্যে কোনও ভুল দেখেননি। তাঁর সাফ বক্তব্য, 'ওই জুতো ওঁর টাকে লাগলে আরও বেশি খুশি হতাম। ক্ষোভের কারণটিও লুকোননি শুভ্রা। 'গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’,ক্যামেরার সামনে রণংদেহী মূর্তিতেই বলেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, জোকা ইএসআই হাসপাতালে তাঁর বাড়ির লোক ভর্তি বলে এসেছেন। কিন্তু পার্থকে দেখতে আসা জুতো ছোড়ার জন্যই। এবার তিনি খালি পায়ে হাঁটবেন। করেছেনও তাই। আর তার পর থেকে প্রতিক্রিয়ার ঢল। এদিকে নিজেদের ফেসবুক পেজে প্রতিক্রিয়া দিয়েছে সিপিএমও।

কিন্তু বিজেপি মুখপাত্রের ভিডিও যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুর শাহী সাক্ষাৎ, দ্রুত সিএএ কার্যকরের অনুরোধ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget