এক্সপ্লোর

GST Council Meeting: জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকছেন না কেন? নির্মলাকে চিঠি অমিত মিত্রের

চিঠিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আর্থিক ঘাটতি আরও বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছেন অমিত।

নয়াদিল্লি: ৩ মাস অন্তর হওয়ার কথা জিএসটি কাউন্সিলের বৈঠক অথচ ৬ মাস হয়ে যাওয়ার পরেও কেন ডাকা হল না জিএসটি কাউন্সিলের বৈঠক?  বার এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

শেষ বৈঠক হয়েছিল ২০২০-র অক্টোবর মাসে।  তারপর থেকে আর জিএসটি কাউন্সিলের বৈঠক হয়নি। বৃহস্পতিবার ওই চিঠিতে অমিত মিত্র কেন্দ্রকে দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, 'নিয়মিত বৈঠক না ডাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।' পাশাপাশি চিঠিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আর্থিক ঘাটতি আরও বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছেন অমিত।

বৃহস্পতিবার চিঠিতে বাংলার অর্থমন্ত্রী লিখেছেন, গত ২০২০-র ৫ অক্টোবর শেষ এই বৈঠক হয়েছিল। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলেই চিঠিতে দাবি করেছেন অমিত। করোনা আবহে অবিলম্বে জিএসটি কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক ডাকার অনুরোধ করেছেন তিনি।

চিঠিতে সাধারণ মানুষকে প্রতারণারও অভিযোগ তুলেছে রাজ্য সরকার। পাশাপাশি কাউন্সিলের নিয়ম উল্লেখ করে অমিত মিত্র লিখেছেন,  'সংবিধানের ২৭৯এ এবং ২৭৯এ (৮) অনুচ্ছেদ মেনেই প্রতিবছর ৪ বার এই জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা উচিৎ'। 

উল্লেখ্য, চিঠিতে প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অব রেগুলেশন অব দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল-এর ৬ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

এবারেও রাজ্যের অর্থ দফতরের দায়িত্ব গিয়েছে অমিত মিত্রের কাছেই।
অসুস্থ হওয়ার কারণে এবার ভোটে লড়াই করেননি অমিত মিত্র। তাঁর কেন্দ্র খড়দাতে এবার তৃণমূল প্রার্থী করেছিল কাজল সিনহাকে। কিন্তু খড়দা আসনে ভোট হয়ে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। ভোট গণনায় খড়দা আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত কাজল সিনহা। তাঁর মৃত্যু হওয়ায় ওই আসনে  পুনর্নিবাচন হবে। তৃণমূল সূত্রের খবর, ওই আসনে প্রার্থী হবেন অমিত মিত্র।

২০১১-তে প্রথমবার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকের দায়িত্ব তুলে দিয়েছিলেন অমিত মিত্রর হাতে। ২০১৬-র নির্বাচনে খড়দা থেকে জয়ী হয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন অমিত মিত্র। এবার সশরীরে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি তিনি। ভার্চুয়ালে রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান অমিত মিত্র সহ ব্রাত্য বসু ও রথিন ঘোষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
CJP Protest : ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
ফের তোলপাড় যন্তর মন্তর, এবার পদত্যাগ করবেন ধর্মেন্দ্র প্রধান ? প্রশ্ন শুনে এই বললেন মন্ত্রী
Delhi Protest: ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
ফের উত্তপ্ত যন্তর মন্তর! পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, পাল্টা লাঠিচার্জ
Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য

ভিডিও

Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget