এক্সপ্লোর

নজরে বিধানসভা ভোট, সিএএ ঝাঁপিয়ে পড়ার নির্দেশ, সিপিএম-কং-তৃণমূল থেকে যারা আসতে চায়, ভোট বোঝে, আনতে হবে, বললেন অমিত শাহ

লোকসভা ভোটের পর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেতাদের গ্রামে গিয়ে রাত্রিবাসের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিধানসভা ভোটের প্রস্তুতি-কর্মসূচি হিসেবে অমিত শাহও নির্দেশ দিয়েছেন, নেতাদের বিভিন্ন জেলায় গিয়ে রাত্রিবাস করতে হবে।

কলকাতা: বছর ঘুরলে বঙ্গে বিধানসভা ভোট। উৎসবের মরসুম পেরোলেই, প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি।শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে তার দিকনির্দেশ করে দিলেন অমিত শাহ। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি বিহার ভোটের প্রচারে নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এসেছে ৩৭০ ধারা প্রত্যাহার থেকে রামমন্দিরের প্রসঙ্গ। এবার বাংলার ভোটেও কি বিজেপির হাতিয়ার এই ইস্যু? সূত্রের দাবি, জল্পনা উস্কে দিয়ে অমিত শাহ বিজেপির সাংগঠনিক বৈঠকে বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, তা করে দেখায়। কোনও রক্তপাত ছাড়া কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। রামমন্দির তৈরির রাস্তা পরিষ্কার হয়েছে। পাল্টা তৃণমূল নেতা ও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ওরা ক্ষমতায় আছে বটে, কিন্তু আইন কার্যকর করে রাজ্য সরকার। মমতা বলে দিয়েছেন, এরাজ্যে হবে না। মমতা যতদিন ক্ষমতায়, এখানে হবে না। ওরা বিভাজনের পরিকল্পনা করছে বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে। লোকসভা ভোটের পর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেতাদের গ্রামে গিয়ে রাত্রিবাসের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিধানসভা ভোটের প্রস্তুতি-কর্মসূচি হিসেবে অমিত শাহও নির্দেশ দিয়েছেন, নেতাদের বিভিন্ন জেলায় গিয়ে রাত্রিবাস করতে হবে। দলকে শক্তিশালী করতে অন্য দল থেকে দক্ষ সংগঠকদের জন্য দরজা খুলে রাখারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে যারা আসতে চায়, ভোট বোঝে, আনতে হবে। তবে অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করে শোভনদেব বলেন, যোগদান কেউ করবে না। বিজেপি ছেড়ে লোকে চলে আসছে। উনি আশা করতেই পারেন। কিন্তু তা পূরণ হবে না। এর আগে বৃহস্পতিবার বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে অমিত শাহ দাবি করেন, গত লোকসভা ভোটে সিপিএমের অনেকে বিজেপিতে যোগ না দিয়েও, আমাদের সাহায্য করেন। এবার তাদের দলে টানার চেষ্টা করতে হবে। যদিও এই অভিযোগ উড়িয়ে কড়া জবাব দিয়েছে সিপিএম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget