এক্সপ্লোর

দেখুন, গ্রামের যদি উন্নয়ন হয়, মধ্যাহ্নভোজের আগে অমিত শাহকে বললেন বালিজুড়ির সনাতন সিংহ

সাড়ে তিন বিঘা জমির মালিক সনাতন সিংহ। পরিবারে মা, বাবা, স্ত্রী ও সন্তান।

ঋত্বিক মণ্ডল, ঝিলম করঞ্জাই, শালবনি: সাড়ে তিন বিঘে জমিতে চাষবাস করে দিন গুজরান। এত বড় ভিআইপি অতিথি এসে পড়ায় দৃশ্যতই নার্ভাস ছিলেন শালবনির বালিজুড়ির সনাতন সিংহ। অবশ্য তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন গ্রামের উন্নয়নের জন্য। উচ্ছে ভাজা, শুক্তো দিয়ে শুরু। নলেন গুড়ের রসগোল্লা থেকে চাটনি, পাঁপড় দিয়ে শেষ। বঙ্গ সফরে এসে ফের আদিবাসী পরিবারে পাত পেড়ে খেলেন অমিত শাহ। বালিজুড়িতে ঢুকে দুটো বাড়ি পার হলেই কৃষক সনাতন সিংহের বাড়ি। এক চালা মাটির বাড়ি, নিকোনো উঠোন। ঘরের দেওয়াল সাজানো আলপনায়, বাংলায় লেখা স্বাগতম। শাঁখ বাজিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন বাড়ির মহিলারা। সাড়ে তিন বিঘা জমির মালিক সনাতন সিংহ। পরিবারে মা, বাবা, স্ত্রী ও সন্তান। টানাটানির সংসার হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর আপ্যায়নে কোনও খামতি রাখতে চাননি তাঁরা। সকাল আটটা থেকে শুরু হয় রান্না। স্বরাষ্ট্রমন্ত্রী নিরামিশাষী, সে কথা মাথায় রেখে প্রস্তুত হয় স্যালাড, ভাত, রুটি, ডাল, শুক্তো, ফুলকপি রসা, পোস্ত দিয়ে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, টক দই, খেজুর গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড়। অমিত শাহ আসার আগে থেকে গোটা বাড়ি স্যানিটাইজ করা হয়। আশেপাশের গ্রাম থেকে এসে মানুষ যাতে ভিড় জমাতে না পারেন তার জন্য হয় নিশ্ছিদ্র নিরাপত্তা। বেলা পৌনে দুটো নাগাদ সনাতনের বাড়ি এসে পৌঁছন অমিত শাহ। খাটিয়ায় বসে খানিক বিশ্রাম নেন, তারপর মধ্যাহ্নভোজ। থালার ওপর কলাপাতা পেতে ভাগে ভাগে সাজিয়ে দেওয়া হয় খাবারদাবার। মাটির দাওয়ায় বসে খেলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও মুকুল রায়। পরিবারের কর্তা হিসেবে তাঁদের সঙ্গে বসে খেলেন সনাতনের বাবা রায়মণি সিংহ। নকশালবাড়ির মাহালি দম্পতিকে দিয়ে শুরু। ২০১৭-র এপ্রিলে রাজ্যে এসে ওই দম্পতির বাড়ি মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। গত মাসে বাঁকুড়া সফরে এসে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ করেন তিনি। বাগুইআটির মতুয়া পরিবারেও দুপুরের খাবার খান। সেই ট্রাডিশন এবার মেদিনীপুরে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget