এক্সপ্লোর

Amit Shah: জন্মমৃত্যু আইনে সংশোধন, আনা হচ্ছে নয়া বিল, NPR রূপায়ণই কি লক্ষ্য কেন্দ্রের!

Electoral Rolls: সোমবার রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশন অফ ইন্ডিয়ার ‘জনগণ ভবনে’র উদ্বোধন করেন শাহ।

নয়াদিল্লি: ভোটার তালিকায় থাকতে হবে জন্ম-মৃত্যু সংক্রান্ত নথিও। এই মর্মে নয়া বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সার্বিক উন্নয়নের স্বার্থেই এমন চিন্তা-ভাবনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah )। এতে নাগরিকদের নাম আপনাআপনিই ভোটার তালিকায় নথিভুক্ত হবে এবং তা বাদও দিতেও সুবিধা হবে বলে মত তাঁর।

সোমবার রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশন অফ ইন্ডিয়ার ‘জনগণ ভবনে’র উদ্বোধন করেন শাহ। সেখানেই নয়া বিলের কথা জানান তিনি। তাঁর মতে, জনগণনাই উন্নয়নের ভিত্তি। সেই প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা জরুরি। কারণ তার উপর ভিত্তি করেই উন্নয়নমূলক নীতি নির্ধারণ করে কেন্দ্র, যাতে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কাছে বহুমাত্রিক সুবিধা পৌঁছে দেওয়া যায়।

ভোটার তালিকায় জন্ম এবং মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত তথ্য তুলে রাখার সপক্ষে শাহ বলেন, “ভোটার তালিায় জন্মমৃত্যুর তথ্য উল্লেখ রাখতে সংসদে নয়া বিল আনা হবে। এর আওতায়, ১৮ বছর বয়সে পা দিলে, আপনা আপনিই, সেই নাগরিকের নাম ভোটার তালিকায় উঠে যাবে। একই ভাবে, কেউ মারা গেলে, সেই তথ্যও পৌঁছে যাবে ইলেকশন কমিশনের হাতে। সেই মতো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম।”

আরও পড়ুন: Whatsapp Edit Message: প্রতীক্ষার অবসান, অবশেষে হোয়াটসঅ্যাপে হাজির মেসেজ পাঠানোর পরেও এডিটের সুবিধা

যথাযথ ভাবে, ডিজিটাল মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শাহ। দিল্লির একটি সূত্র জানাচ্ছে, নয়া বিল এনে ১৯৬৯ সালের রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ আইনে সংশোধন ঘটানো হবে। এতে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট তৈরির কাজও সহজ হবে, আবার সহজে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত করা যাবে সাধারণ মানুষকে। 

শাহের কথায়, “বিশেষ পদ্ধতিতে যদি জন্মমৃত্যুর শংসাপত্র সংরক্ষণ করা যায়, সে ক্ষেত্রে জনগণনা এবং উন্নয়নমূলক নীতি নির্ধারণের কাজও সঠিক ভাবে সম্পাদিত হবে।” এই সংক্রান্ত বিশদ তথ্য হাতে মজুত না থাকাতেই, এত দিন উন্নয়নের গতি শ্লথ ছিল বলেও দাবি করেন শাহ।

এর আগেও, কেন্দ্রের তরফে জন্ম-মৃত্যু নথিভুক্তি আইনে সংশোধনের প্রস্তাব তোলা হয়। তাকে ঘিরে বিতর্ক দেখা দেয়। কারণ এই মুহূর্তে জন্ম এবং মৃত্যু নথিভুক্ত করার বিষয়টি রাজ্যের হাতে রয়েছে। তার জন্য রেজিস্ট্রার নিয়োগ করে রাজ্য। রাজ্যের সেই তথ্যভাণ্ডার মুখ্য রেজিস্ট্রারের হাতে থাকে। 

আপাতত জন্ম এবং মৃত্যুর নথিভুক্তকরণের বিষয়টি রাজ্যের হাতে আছে। নথিভুক্তকরণের জন্য স্থানীয় রেজিস্ট্রার নিয়োগ করে রাজ্য। সামগ্রিকভাবে রাজ্যের সেই তথ্যভাণ্ডারের দায়িত্ব থাকে মুখ্য রেজিস্ট্রারের কাঁধে। সেই আইনে সংশোধন ঘটিয়ে কেন্দ্র জাতীয় তথ্যভাণ্ডার করে তুলতে আগ্রহী। এর মাধ্যমে জাতীয় জনসংখ্যা পঞ্জির পথ আরও প্রশস্ত হবে বলে মত বিজেপি বিরোধী শিবিরের। যদিও এর আগে কেন্দ্র জানিয়েছিল, জনগণনা থেকে পাওয়া তথ্য NPR তৈরির কাজে ব্যবহৃত হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
CM Suvendu Adhikari On Rath Yatra 2026: রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ?
রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? " আগামী পয়লা আগষ্ট থেকে.."
Road Accident: রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের
রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget