এক্সপ্লোর

Amit Shah : অনুপ্রবেশ রোধে বড় সিদ্ধান্ত অমিত শাহের, হবে এই কাজ

West Bengal Border : এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, অনুপ্রবেশ রোধে স্মার্ট বর্ডার চালু করবে কেন্দ্র।

West Bengal Border :  দেশে অনুপ্রবেশ রুখতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়ে দিলেন, অনুপ্রবেশ রোধে স্মার্ট বর্ডার চালু করবে কেন্দ্র। ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ, তাই দেশের সীমান্ত পুরোপুরি সিল করে দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন এই বার্তা

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এবার সময় হয়ে এসেছে, বছরের পর বছর যে অনুপ্রবেশ চলে আসছে, সেটা আমাদের বন্ধ করতে হবে। BSF-এর অধীন যে ১৫ কিলোমিটার পর্যন্ত জায়গা থাকত, সেটা বাড়িয়ে আমরা ৫০ কিলোমিটার করে দিয়েছি। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের যেটুকু জমি দেওয়ার কথা ছিল, সেই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিছু তো হস্তান্তরও করে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।

মুখ্যমন্ত্রীর ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর সংকল্প পত্রতে বলেছিল বিজেপি , পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করা হবে, বারবারই জনসভাগুলিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই শুভেন্দু অধিকারীর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎ হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি কী , তা আলোচনা হবে, তার সঙ্গে অন্য়ান্য ইস্যুগুলি নিয়েও আলোচনা হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরে যাবেন।  ২ দিনের সফরে বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী।বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে ২ জনের মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

শুক্রবার দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের স্তবক ও 'বন্দেমাতরম' লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওঁকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় “সবকা সাথ, সবকা বিকাশ”-এর দর্শনকে সামনে রেখে, আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পশ্চিমবঙ্গকে অগ্রগতির পথে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন, আমি ওঁর প্রতি কৃতজ্ঞ।কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বাংলার মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসন, সুশাসন, সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীদিনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সেরা শিরোনাম

Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Road Accident : জন্মদিনে বন্ধুদের নিয়ে ডিনার করতে যাওয়ার পথেই সব শেষ ! দুর্ঘটনায় মৃত ৩; গুরুতর জখম ২
জন্মদিনে বন্ধুদের নিয়ে ডিনার করতে যাওয়ার পথেই সব শেষ ! দুর্ঘটনায় মৃত ৩; গুরুতর জখম ২
Indian Sailor Injured: রাশিয়ার ড্রোন হামলায় আহত ভারতীয় নাবিক, 'কোনওভাবেই মেনে নেওয়া যায় না', কড়া বার্তা দিল্লির
রাশিয়ার ড্রোন হামলায় আহত ভারতীয় নাবিক, 'কোনওভাবেই মেনে নেওয়া যায় না', কড়া বার্তা দিল্লির
Rejinagar By Elections: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট
SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget