এক্সপ্লোর

Pakistan Earthquake: সংঘর্ষ বিরতির মাঝে কাঁপুনি পাক-ভূখণ্ডে, ফের ভূমিকম্প পাকিস্তানে, তোলপাড়!

Earthquake News: সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪.৬ ভূমিকম্পের মাত্রায় কেঁপে ওঠে পাক ভূখণ্ড।

নয়া দিল্লি: শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে রাতেই ভারতের দিকে গোলাগুলি চালিয়েছিল পাকিস্তান। তবে 'শান্তিপূর্ণ' ছিল রবিবারের রাত। আজ ভারত-পাক ২ দেশের DGMO স্তরের হটলাইন টক হবে, এমনটাই খবর। এরই মধ্যে ফের কেঁপে উঠল পাকিস্তান। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার দুপুর ১টা ২৬ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪.৬ ভূমিকম্পের মাত্রায় কেঁপে ওঠে পাক ভূখণ্ড। 

 

এখনও পর্যন্ত খবর, ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এর আগে শুক্রবার গভীর রাতেও কেঁপে উঠেছিল পাক ভূখণ্ড। রাত ১টা ৪৪ মিনিটে কম্পন অনুভূত হয় পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে বলা হয়েছিল, আফগানিস্তান সীমান্তের দিকে এই কম্পনের উৎসস্থল ছিল। যার ফলে পাকিস্তানের পাশাপাশি কেঁপে উঠেছিল আফগানিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে- ৪।                                                                                                                    

এর আগে, ১২ এপ্রিল পাকিস্তানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা  ছিল ৫.৮।   জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়। গত ১২ এপ্রিল দুপুর ১টানাগাদ ৩৩.৬৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।                

বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং অধিকৃত গিলগিট-বালটিস্তানে ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। টেকটনিক প্লেটের নড়াচড়া হলেই কেঁপে ওঠে । ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সরতে থাকে প্লেট দু’টি। ফলে চ্যুতিরেখা বরাবর বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হয়। আর এর ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে ভূকম্প অনুভূত হয়।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget