এক্সপ্লোর

Baluchistan News: পাকিস্তানের ৫১টি এলাকায় আক্রমণ বালুচ লিবারেশন আর্মির! আগামীতে আরও অ্যাটাকের হুঁশিয়ারি

Baluchistan Pakistan Tension: শুক্রবার কাটগান শহরে পাক সেনার উপর হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি বিএলএ মুখপাত্রের।

নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাক সেনার উপর আরও চাপ বৃদ্ধি বালুচিস্তানের। একের পর এক হামলা চালিয়ে পাক সেনাকে নাস্তানাবুদ করে ছেড়েছে বালোচ বিদ্রোহীরা। শহর থেকে হটিয়ে দেওয়া হয়েছে পাক সেনা ও পুলিসকে। এবার ফের সরব হল বালুচ লিবারেশন আর্মি (BLA)। 

ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক প্রেস বিবৃতিতে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দাবি করেছে, তারা অধিকৃত বালুচিস্তানে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর উপর মোট ৭১টি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তারা দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 'অস্থির' আখ্যা দিয়ে বলেছে, এখানে 'নতুন একটি রাজনৈতিক ও কৌশলগত ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে।'

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, সমস্ত সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা অপসারিত। তার বদলে বালুচিস্তানের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়েছে। বিশ্বের কাছে নতুন দেশের স্বীকৃতি চেয়েছে বালোচরা।

শুক্রবার কাটগান শহরে পাক সেনার উপর হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি বিএলএ মুখপাত্রের। এর আগে বৃহস্পতিবারও কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে তারা হত্যা করেছে ১২ জন পাক সেনাকে। 

পাকিস্তানকে 'সন্ত্রাসের আঁতুড়ঘর' বলে কড়া ভাষায় আক্রমণও করেছে বিএলএ। অভিযোগ, পাকিস্তান সরকারের তরফে শান্তি, যুদ্ধবিরতি বা সৌভ্রাতৃত্বের যে কোনও বক্তব্য নিছক 'চালাকি', যা আসলে এক রণনীতি মাত্র। ভারতের উদ্দেশে একটি কড়া বার্তা দিয়ে BLA জানিয়েছে, 'পাকিস্তান শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করে।এটি এমন একটি রাষ্ট্র যার হাত রক্তে রঞ্জিত এবং যার প্রতিটি প্রতিশ্রুতি রক্তে রঞ্জিত।'                                             

বিএলএ-এর তরফে বলা হয়েছে, 'এই সপ্তাহের শুরুতে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা তুঙ্গে থাকাকালীন, বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আরেকটি ফ্রন্ট খুলেছে, কারণ তারা অধিকৃত বালুচিস্তানের ৫১টিরও বেশি স্থানে ৭১টি আক্রমণ চালিয়েছে, যা বহু ঘন্টা ধরে চলেছিল। লক্ষ্যবস্তুতে ছিল সামরিক কনভয়, গোয়েন্দা কেন্দ্র এবং খনিজ পরিবহন যানবাহন। এই আক্রমণগুলির লক্ষ্য কেবল শত্রুকে ধ্বংস করা ছিল না বরং ভবিষ্যতের সংগঠিত যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করার জন্য সামরিক সমন্বয়, স্থল নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষামূলক অবস্থান পরীক্ষা করা ছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget