এক্সপ্লোর

অন্ধ্রপ্রদেশ: লকডাউনে কর্মরত পুলিশকে ঠাণ্ডা পানীয় বিতরণ, দিনমজুর প্রৌঢ়াকে স্যালুট ডিজিপির

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পেশায় দিনমজুর এই প্রৌঢ়ার কাছে পুলিশ এসে বলে, তাঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলতে চাইছেন।

হায়দরাবাদ: লোকমানি বিশ্বাস করতে পারেননি। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পেশায় দিনমজুর এই প্রৌঢ়ার কাছে পুলিশ এসে বলে, তাঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলতে চাইছেন।

লোকমানি জানতেন না কে সেই ব্যক্তি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যখন বসলেন, তখন দেখলেন তাঁর সঙ্গে সরাসরি কথা বলছেন রাজ্যের ডিজিপি গৌতম সাওয়াং। তাঁকে ধন্যবাদ দিতে। তাঁকে স্যালুট করতে।

এই কদিনেই সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় হয়ে উঠেছেন লোকমানি। করোনা ও লকডাউনের এই ভয়াবহ পরিস্থিতিতে সামনে থেকে মানুষকে সচেতন ও তাঁদের প্রাণ বাঁচানোর কাজে নিরন্তর কাজ করে চলা পুলিশকে কোল্ড ড্রিঙ্কস বিতরণ করছেন লোকমানি। তাঁর সেই দানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, পূর্ব গোদাবরী জেলায় রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের তিনি ঠাণ্ডা পানীয়র দুটি বড় বোতল দিচ্ছেন। এক পুলিশকর্মী তাঁর সঙ্গে কথা বলে জানতে পারেন, দিনমজুর হিসেবে কাজ করেন লোকমানি। মাসে আয় করেন সাড়ে তিন হাজারের মতো।

লোকমানির এই ব্যবহারে মুগ্ধ হন পুলিশকর্মীরা। তাঁর দেওয়া বোতল ফেরত দিয়ে উল্টে লোকমানির সন্তানদের জন্য তাঁরা আরও ২টি বোতল দেন। পাশাপাশি, পুলিশকর্মীরা প্রৌঢ়াকে বলেন মাঝেমধ্যে আসতে। কারণ, তিনি মানুষকে ভাল অনুপ্রাণিত করতে পারেন।

শনিবার, অন্ধ্রপ্রদেশের ডিজিপি গৌতম সাওয়াং ভিডিও কলের মাধ্যমে লোকমানিকে ধন্যবাদ জানান। বলেন, মায়ের স্নেহ স্বরূপ যেভাবে আপনি পুলিশকর্মীদের ঠাণ্ডা পানীয় বিরতণ করছিলেন, তা প্রশংসনীয়। আমি সেদিনই আমার সহকর্মীদের বলেছিলাম, আপনাকে খুঁজে বের করতে, যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।

ডিজিপি যোগ করেন, আপনার মতো মানুষের জন্যই প্রশাসন ও পুলিশ দিনরাত কাজ করে চলেছে। আপনাদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতেই পুলিশ রাস্তায় নেমে কঠোর পরিশ্রম করে চলেছে। সেই পুলিশকর্মীদের আপনি ঠাণ্ডা পানীয় খেতে দিয়েছেন বলে আপনাকে স্যালুট করছি।

এর আগে, তেলঙ্গনার তথ্যপ্রযুক্তি মন্ত্রী কেটিআর ওই ভিডিও ট্যুইট করে লেখেন, ওনার নাম বা উনি কোথায় থাকেন, জানি না। যা জানি তা হল, ওনার বিশাল হৃদয় রয়েছে। মাসে সর্বসাকুল্যে ৩ হাজার টাকা আয় করেন। তা সত্ত্বেও সামনের থেকে লড়াই করছেন যাঁরা, তাঁদের সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন। আপনাকে কুর্ণিশ।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget