এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামমন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় পৌঁছে গেলেন কুম্বলে, ভেঙ্কটেশ

Ayodhya Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার ঔজ্জ্বল্য বাড়াচ্ছেন তারকারা। ক্রিকেটারদের মধ্যে ধোনি, বিরাট, জাডেজা, রোহিত, হরমনপ্রীতদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অযোধ্যা: আগামীকাল রামভূমি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) প্রতিষ্ঠা উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেলিব্রিটিরা ধীরে ধীরে এসে পৌঁছোচ্ছেন অযোধ্যায়। সেই মতই এদিন বিকেলের মধ্যেই অযোধ্যায় পৌঁছে গেলেন অনিল কুম্বলে ও ভেঙ্কটেশ প্রসাদ।  সুপারস্টার রজনীকান্ত থেকে নায়িকা কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী শেফালি শাহ থেকে অভিনেতা বিবেক ওবেরয়, রণদীপ হুডা। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার ঔজ্জ্বল্য বাড়াচ্ছেন তারকারা। চলে এসেছেন সুরকার অনু মালিক, শঙ্কর মহাদেবন। 

অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে আগামী ২২ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) উদ্বোধন। ওইদিন 'রামলালা'র 'প্রাণপ্রতিষ্ঠা' করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের সেই উপলক্ষ্যেই অযোধ্যায় উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই তালিকায় সামিল হয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কোহলিদের যে আমন্ত্রণ জানানো হবে, তার জল্পনা ছিলই। এবার তারকা জুটির হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। 

 

এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির মতো প্রাক্তন ক্রিকেটাররা এই অনুষ্ঠানে জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন। ১৩ জানুয়ারি সচিনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান মহেন্দ্র সিংহ ধোনি। এবার সেই তালিকায় সামিল হলেন বিরাট-অনুষ্কার তারকা জুটি। 

প্রায় ৮ হাজার জন রয়েছেন আমন্ত্রিতদের লম্বা তালিকায়, তার মধ্যে ৫০৬ জন প্রথম সারির আমন্ত্রিতদের একটি তালিকা রয়েছে। রাজনীতিক, প্রথম সারির শিল্পপতি, তারকা ফিল্ম অভিনেতা, খেলোয়াড়, কূটনীতিক, বিচারপতি ও পুরোহিতরা এই তালিকাভুক্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই তালিকা অনুযায়ী, অমিতাভ বচ্চন ব্যক্তিগত চার্টার্ড প্লেনে করে অযোধ্যায় উড়ে যাবেন, ১৬১ ফুট উঁচু গোলাপী স্যান্ডস্টোন মন্দিরের উদ্বোধন দেখতে। 

ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই তালিকায় রয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত, তেলুগু মেগাস্টার প্রভাস, অল্লু অর্জুন ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অনুপম খের, অজয় দেবগণ। এই তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিতের নামও। তালিকায় অবশ্যই আছেন বিজেপির অভিনেতা সাংসদ হেমা মালিনী ও সানি দেওল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget