এক্সপ্লোর

Apple iPhone challenge:অ্যাপলের ফটোগ্রাফির পুরস্কার পেলেন মহারাষ্ট্রের প্রজ্জ্বল, কী ছবি তুলে খেতাব জানেন ?

Apple iPhone challenge: মাকড়সার গায়ে ভোরের শিশির, ছবি তুলে আইফোনের চ্যালেঞ্জ জিতলেন মহারাষ্ট্রের প্রজ্জ্বল চগলে।

Apple iPhone challenge: প্রতিযোগিতায় নাম ছিল বিশ্বের বহু দেশের । সেখান থেকে বেছে নেওয়া হয় কেবল দশটি দেশের ছবি। চিন, আমেরিকা ছাড়াও সেই তালিকায় নাম ছিল ভারতের। আইফোনে ছবি তুলে সেই চ্যালেঞ্জ জিতলেন মহারাষ্ট্রের প্রজ্জ্বল চগলে।

Apple iPhone challenge: মহারাষ্ট্রের কোলহাপুরের একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার প্রজ্জ্বল চগলে। মাকড়সার জালে শিশিরের ফোঁটার ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছেন প্রজ্জ্বল। তাঁর দুর্দান্ত ফটোগ্রাফির জন্য অ্যাপলের 'শট অন আইফোন ম্যাক্রো চ্যালেঞ্জ'-এর বিজয়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি। বুধবারই বিশ্বের তাবড় ফটোগ্রাফারদের তালিকা ঘোষণা করেছে টেক জায়ান্ট অ্যাপল।

Apple iPhone challenge: চগলে জানান, রাস্তার ফটোগ্রাফি দিয়ে শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে আরও নির্দিষ্ট শৈলীতে ছবি তুলতে শুরু করেন। ভিড়ের মধ্যে তার বিষয়কে আলাদা করতে পছন্দ করেন তিনি। ফটোগ্রাফি প্রসঙ্গে চগলে বলেন, "আমি একজন প্রকৃতিপ্রেমী। আমি iPhone 13 Pro নিয়ে ভোরবেলা হাঁটা পছন্দ করি। 'গোল্ডেন আওয়ারে' প্রকৃতির সেরা ছবি পাওয়া যায়। যা একজন ফটোগ্রাফারকে আনন্দ দেয়।" 

Apple iPhone challenge: কী থেকে এই ছবি

চগলে জানিয়েছেন, মাকড়সার জালে শিশির ফোঁটা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিল। কীভাবে মাকড়সার রেশম একটি নেকলেস তৈরি করে, তা দেখে অবাক হয়েছিলেন তিনি। যার উপরে শিশিরগুলি মুক্তোর মতো জ্বলজ্বল করছিল। সেই দৃশ্য প্রকৃতির ক্যানভাসে শিল্পের মতো মনে হয়েছিল তাঁর। সেই দেখে আর দেরি করেননি তিনি। ওই নির্দিষ্ট সময়কে আবদ্ধ করে নেন আইফোন ১৩ প্রো-এর ক্যামেরায়। এই বছর, শীর্ষ 10 বিজয়ীর মধ্যে নামে রয়েছে চিন, হাঙ্গেরি, ভারত, ইতালি, স্পেন, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কিছু দেশের। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই আইফোন ফটোগ্রাফারদের গ্রুপ। তাঁরাই নিত্যদিন ভাল ছবির সন্ধানে আইফোনের ক্যামেরাকে শান দিয়ে চলেছেন।

Apple iPhone challenge: প্রতিযোগিতা নিয়ে কী বলছে অ্যাপল ?

এই ফটোগ্রাফি প্রতিযোগিতা নিয়ে ওয়ার্ল্ডওয়াইড আইফোন প্রোডাক্ট মার্কেটিং তথা অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট বলেন, "আমরা বিশ্বকে তাদের সেরা ম্যাক্রো শটগুলি ভাগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের 10 জন বিজয়ী ফটোগ্রাফার এমন ছবি তুলে এনেছে যার মধ্যে  ক্ষুদ্র বিষয়েরও বিবরণ রয়েছে। যেমন একটি মাকড়সার জালে শিশির ফোঁটা, কুকুরের গায়ের ওপর তুষারপাত আপনাকে মুদ্ধ করবে। এই ধরনের ছবি তুলে এনেছেন প্রতিয়োগীরা।'' পরবর্তীকালে অ্যাপলের বিশেষজ্ঞ বিচারকরা এর বিষয়ে একটি প্যানেল তৈরি করেন। বিশ্বব্যাপী  সেই জমা ছবিগুলি পর্যালোচনা করার পরই 10জন বিজয়ীর ফটো নির্বাচন করা হয়েছে।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget