এক্সপ্লোর

India Warns Pakistan: 'এবার ম্যাপ থেকেই মুছে ফেলব, আর সংযম দেখানো নয়', পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের!

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, 'অপারেশন সিঁদুর ১-এর মতো অতটা সংযম থাকবে না।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সেনাপ্রধানের হুঁশিয়ারি, 'অপারেশন সিঁদুর ২' পাকিস্তানের ভূগোল পাল্টে দেবে।
  • পাকিস্তান সন্ত্রাস বন্ধ না করলে মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা।
  • বায়ুসেনা প্রধানের দাবি, পহেলগাঁওকাণ্ডে পাকিস্তানকে জবাব দিতে হয়েছে।
  • পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, আলোচনার প্রস্তাব পাক সরকারের।

নয়া দিল্লি: এবার 'অপারেশন সিঁদুর ২'! এমনটাই হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। তিনি এও বলেন, 'খুব শীঘ্রই অপারেশন সিঁদুর ২, পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে যাবে। সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে, না হলে ম্যাপ থেকে মুছে ফেলব। পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।'

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, 'অপারেশন সিঁদুর ১-এর মতো অতটা সংযম থাকবে না। এবার পাকিস্তানকে ভাবতে হবে ইতিহাস-ভূগোলে থাকবে কিনা। ভূগোলে থাকতে হলে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস বন্ধ করতেই হবে।' রাজস্থানের শ্রীগঙ্গানগরে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। শ্রীগঙ্গানগরে সীমান্ত এলাকা পরিদর্শন ভারতের সেনাপ্রধানের ।

এর আগে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি এও বলেন, 'পহেলগাঁওকাণ্ডে পাকিস্তানকে দাম দিতে হয়েছে। ইতিহাসে অপারেশন সিঁদুরকে মনে রাখা হবে। নির্দিষ্ট লক্ষ্য রেখেই ৩-৪ দিনে যুদ্ধ শেষ হয়েছে। পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার ভিতরে গিয়ে আঘাত করা হয়েছে', মন্তব্য বায়ুসেনা প্রধান এপি সিংহর। 'পাকিস্তানের ৪-৫টি এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একটি সি ১৩০ বিমান ও মিসাইল সিস্টেমও ধ্বংস হয়েছে', দাবি এয়ার চিফ মার্শাল এ পি সিংহর।                                  

এর আগে, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনাথ সিং। এবার সংঘাতের কেন্দ্রে গুজরাতের কচ্ছের রণের 'স্যর ক্রিক' সীমান্ত এলাকা। দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিতর্ক থাকা এই অঞ্চলে সম্প্রতি সেনার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, পাকিস্তানের তরফে কোনও আগ্রাসন হলে তার এমন কড়া জবাব দেওয়া হবে যে ইতিহাস-ভূগোল দুটোই বদলে যাবে। 

এদিকে, সরকার-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাক সরকারের। ঘরের মধ্যেই লাগাতার আন্দোলনে নাস্তানাবুদ পাক প্রধানমন্ত্রী। অশান্তির জন্য বহিরাগত শক্তিকে দায়ী করেছে পাক প্রশাসন। উত্তপ্ত POK-তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে, খবর সূত্রের। প্রতিনিধি দলকে মুজফফরাবাদে যেতে নির্দেশ পাক প্রধানমন্ত্রীর। পাক পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তেরও নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।                                          

 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, পাসপোর্ট-আধার বাতিলের দাবি! সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধের আবেদন আদালতে
Helicopter Crash: ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা
ভয়াবহ দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা
BJP MP: 'যমুনা এখন পরিষ্কার', 'কুমির আছে জেনেও' ডুব দিয়ে ঘোষণা বিজেপি সাংসদের! নদীর জল পানও করেছেন
'যমুনা এখন পরিষ্কার', 'কুমির আছে জেনেও' ডুব দিয়ে ঘোষণা বিজেপি সাংসদের! নদীর জল পানও করেছেন

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget