এক্সপ্লোর

India-Pakistan Conflict: পাকিস্তানের কয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত? Operation Sindoor নিয়ে বড় তথ্য দিলেন বায়ুসেনাপ্রধান

Operation Sindoor: এবার বড় তথ্য সামনে এল।

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার বড় তথ্য সামনে এল। Operation Sindoor চলাকালীন পাকিস্তানের বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস করা হয় বলে এবার জানালেন ভারতীয় বায়ুসেনারপ্রধান এপি সিংহ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের মোট পাঁচটি যুদ্ধবিমান নামিয়েছিল ভারত, যার মধ্যে ছিল আমেরিকায় তৈরি F-16 এবং চিনে তেরি J-17 যুদ্ধবিমানও। মাঝ আকাশে পাক যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি, তাদের বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমানও গুঁড়িয়ে দেওয়া হয়। (India-Pakistan Conflict)

ভারতের তরফে পাকিস্তানের কয়টি যুদ্ধবিমান নামানো হয়েছিল, এতদিন তা নিয়ে পরিষ্কার ভাবে কিছু জানানো না হলেও, শুক্রবার সাংবাদিক বৈঠকে বিশদ তথ্য় তুলে ধরেন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। এর আগে, অগাস্ট মাসের শুরুতে, ছয়টি পাক যুদ্ধবিমান নামানো হয়ে থাকতে পারে, যার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ‘Big Bird’, AEW&C হতে পারে বলে তথ্য মিলেছিল। (Operation Sindoor)

এদিন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ জানান, ভারতীয় সেনার হাতে যে তথ্য এসেছে, সেই অনুযায়ী, অন্তত একটি দীর্ঘ পাল্লার AEW&C বিমান নামানো হয়েছ। চার থেকে পাঁচটি যুদ্ধবিমানও নামানো হয় Operation Sindoor চলাকালীন।

মাঝ আকাশে পাকিস্তানকে জোর ধাক্কা দেওয়ার পর, মাটিতেও তাদের নাস্তানাবুদ করে ছাড়া হয় বলেও এদিন জানান  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে জাকোবাবাদ এবং ভোলারি বিশেষ ভাবে উল্লেখ্য। সেখানে দাঁড়িয়ে থাকা F-16 যুদ্ধবিমান এবং কমপক্ষে একটি AEW&C বিমানও গুঁড়িয়ে যায়।

নির্ভুল লক্ষ্যে আঘাত হেনে পাকিস্তানের রেডার প্রযুক্তি, কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে, হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন  এয়ার চিফ মার্শাল এপি সিংহ। 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটককে ধরে ধরে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সব মিলিয়ে ২৬ জন মারা যান। এর জবাবে পাকিস্তানে ঢুকে সেখানকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তান পাল্টা আঘাত করতে এলে কড়া হাতে মোকাবিলা করে ভারতীয় সেনা। শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। সেই থেকে এতদিন ধরে পাকিস্তানের তরফে ভারতের যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হচ্ছিল। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা জানান। ভারত এতদিন সংখ্যার হিসেবে না গেলেও এবার হিসেব দিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget