এক্সপ্লোর

Army Helicopter Crash: কাশ্মীরে ভেঙে পড়ল সেনা কপ্টার, শুরু উদ্ধারকাজ

ALH Dhruv:কাশ্মীরের কিস্তওয়ার জেলায় এই দুর্ঘটনায় ২ জন বিমানকর্মী জখম হয়েছেন।

নয়াদিল্লি: যেদিন সকালে বারামুলায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। সেদিনই কাশ্মীর উপত্যকায় ভেঙে পড়ল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব (Advanced Light Helicopter Dhruv)। কাশ্মীরের কিস্তওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ২ বিমানকর্মী জখম হয়েছেন। মারা গিয়েছেন একজন বিমানকর্মী। সেনার তরফে জানানো হয়েছে, এদিন 'Hard Landing'- করতে হয় ওই কপ্টারটিকে। গত দুই মাসে এই নিয়ে তিন নম্বর ALH Dhruv দুর্ঘটনাগ্রস্ত হল।

নর্দান কমান্ডের তরফে বলা হয়েছে, ৪মে সকাল ১১টা নাগাদ একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব (Advanced Light Helicopter Dhruv) জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় মারুয়া নদীর পাশে ল্য়ান্ড করতে বাধ্য হয়। কীভাবে এই ঘটনা ঘটল। তা জানতে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

জানানো হয়েছে, অসমান জমি, জঙ্গল এবং ল্যান্ডিং এলাকার কারণে হেলিকপ্টারটিকে হার্ড ল্যান্ডিং করতে হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছিল। 

 

এই দুর্ঘটনায় এক বিমানকর্মী মারা গিয়েছেন বলে সেনার তরফে জানানো হয়েছে। তাঁর নাম পাব্বাল্লা অনিল। তাঁর পরিবারকে সেনার তরফে সমবেদনা জানানো হয়েছে। 

বারামুলায় সংঘর্ষ:
নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়। বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, 'শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু'জনেই শোপিয়ান জেলার বাসিন্দা।' 

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা

 

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget