এক্সপ্লোর

Arvind Kejriwal: 'আডবানি, জোশী, শিবরাজের পর যোগীর পালা, এবার জিতলেই ছাঁটবেন মোদি', বললেন কেজরিওয়াল

Kejriwal on Yogi: শনিবার সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল।

নয়াদিল্লি: অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েছেন একদিন আগেই। আর শনিবারই সাংবাদিক বৈঠক করে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, শুধু বিরোধীদের জেলে ঢুকিয়েই ক্ষান্ত হবে না বিজেপি, আগামী দিনে নিজের দলের লোকেদেরও জেলে পুরবে তারা। কেজিরওয়ালের দাবি, 'এক দেশ, এক নেতা'র লক্ষ্যপূরণ করার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক কেরিয়ারও শীঘ্রই শেষ হয়ে যাবে বলে দাবি করলেন তিনি। (Arvind Kejriwal)

শনিবার সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল। তিনি বলেন, "লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, মনোহরলাল খট্টর, রমন সিংহের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছে। এর পর যোগী আদিত্যনাথের পালা। এবার যদি জেতেন উনি (মোদি), তাহলে দু'মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করবেন, আমার কথা লিখে রাখুন।" (Kejriwal on Yogi)

বিজেপি-র অন্দরে ক্ষমতার টানাপোড়েনের নেপথ্যে মোদি এবং অমিত শাহই রয়েছেন বলে এদিন দাবি করেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও টানেন তিনি। জানান, বিধানসভা নির্বাচনের আগে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। জনপ্রিয় নেতাদের ডানা ছাঁটতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি কেজরিওয়ালের।

আরও পড়ুন: Kanhaiya Kumar Assets: দেশ জুড়ে পরিচিতি, কিন্তু সম্পত্তির নিরিখে বাংলার তরুণ নেতাদের থেকে অনেক পিছিয়ে কানহাইয়া

কেজরিওয়ালের বক্তব্য, "আমাদের দেশ বহু পুরনো। যখনই কোনও স্বৈরাচারী সবকিছু দখল করতে চেয়েছেন, মানুষ তাঁকে উপড়ে ফেলে দিয়েছেন। আজও একজন স্বৈরাচারী দেশের গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছেন। আজ দেশের ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইতে এসেছি আমি, এই স্বৈরাচারীর হাত থেকে দেশকে রক্ষা করতে আমাকে সমর্থন করুন। আমাকে ২১ দিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ২১ দিনে দেশের সর্বত্র যাব আমি। আমার শেষ রক্তবিন্দুও এই দেশের জন্যই অর্পণ করব।"

এবছর লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে, বিরোধী শিবিরের সব নেতাদেরই একে একে জেলে পোরা হবে বলেও এদিন দাবি করেন কেজরিওয়াল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়,  উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়নের মতো নেতাদের জেলে পোরা বিজেপি-র লক্ষ্য বলে জানিয়েছে কেজরিওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget