এক্সপ্লোর

Arvind Kejriwal Arrested: কলা-মিষ্টি খেয়ে ইচ্ছাকৃত ভাবে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল, আদালতে দাবি ED-র

Arvind Kejriwal Health: আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED. এই মুহূর্তে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন কেজরিওয়াল।

তার তীনয়াদিল্লি: নয়  নয় করে একমাস হতে চলল জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। সেই অবস্থাতেই ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে সংঘাতে দিল্লির মুখ্যমন্ত্রী। ডায়বিটিসের রোগী কেজরিওয়াল নিজের ব্য়ক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন। তাঁর সেই আর্জির বিরোধিতা করতে গিয়ে ED-র অভিযোগ, মিষ্টি, আম খেয়ে ইচ্ছাকৃত ভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করছেন কেজরিওয়াল, যাতে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিন পান। (Arvind Kejriwal Arrested)

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED. এই মুহূর্তে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন কেজরিওয়াল। সেখানে স্ত্রী-ঘনিষ্ঠদের সঙ্গে মুখোমুখি দেখা করতে তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে Aam Aadmi Party. কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে বলেও দাবি করে তারা। সেই আবহেই নতুন করে ED-র সঙ্গে সংঘাতে কেজরিওয়ালে। (Arvind Kejriwal Health)

টাইপ ২ ডায়বিটিসের রোগী কেজরিওয়াল। ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়ে সম্প্রতি আবেদন জানান তিনি। জেলের মধ্যে যদিও ওষুধপত্র সঙ্গে নিয়ে গিয়েছেন কেজরিওয়াল, কিন্তু তাঁর রক্তের শর্করার মাত্রা ওঠাপড়া করছে, অস্বাভাবিক ভাবে ওজন কমে যাচ্ছে বলে দাবি করেছে AAP.

আরও পড়ুন: Raj Kundra: চিটফান্ড মালিকের সঙ্গে Bitcoin লেনদেন, রাজ ও শিল্পার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালের ওই আবেদন নিয়ে শুনানি শুরু হলে, তার তীব্র বিরোধিতা করে ED. তাদের আইনজীবী বলেন, "জেনেশুনেই চিনি দেওয়া চা পান করছেন কেজরিওয়াল, কলা খাচ্ছেন, আম খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আলুর তরকারি-লুচি খাচ্ছেন, যা টাইপ ২ ডায়বিটিস রোগীদের মুখে তোলাই উচিত নয়। এগুলো খেলে যে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে, তা বিলক্ষণ জানেন উনি। আসলে চিকিৎসাজনিত জরুরি অবস্থা সৃষ্টি করতে চাইছেন উনি, যাতে আদালতের সমবেদনা কুড়োতে পারেন।"

আদালতে তদন্তকারীদের আইনজীবী আরও জানান, জেলে ২৪ ঘণ্টার চিকিৎসক রয়েছেন। দিনে দু'বার করে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা মেপে দেখা হচ্ছে। কেজরিওয়ালের মেডিক্য়াল রিপোর্টও আদালতে তুলে ধরেন তিনি। জানান, ১ এপ্রিল তিহাড়ে ঢোকার সময় কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ছিল ১৩৯ mg/dl, ১৪ এপ্রিল সকালে তা ২৭৬ mg/dl ছিল।

ED-র এই মন্তব্যে আপত্তি তোলেন কেজরিওয়ালের আইনজীবী। তিনি জানান, সংবাদমাধ্যমে শিরোনাম তৈরি করা যায়, ইচ্ছাকৃত ভাবে এমন উক্তি করছেন ED-র আইনজীবী। সুগারের রোগী জেলে এসব পাচ্ছেনই বা কোথা থেকে? প্রশ্ন তোলেন তিনি। জেলে কেজরিওয়াল কী খাচ্ছেন এবং তাঁর চিকিৎসক কী ডায়েট মেনে চলতে বলেছেন, তার রিপোর্ট চেয়েছে আদালত। শুক্রবার ফের শুনানি রয়েছে এ নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget