এক্সপ্লোর

Arvind Kejriwal: বেরিয়ে এলেন অন্তরাল থেকে, নয়া ছাত্র সংগঠনের সূচনা, দিল্লিতে শক্তিসঞ্চয়ে ‘বিকল্প রাজনীতি’তে জোর কেজরিওয়ালের

Aam Aadmi Party: দিল্লিতে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর রাজধানীর রাজনীতিতে আগের মতো সক্রিয় ভূমিকায় এই মুহূর্তে নেই কেজরিওয়াল।

নয়াদিল্লি: আম আদমি পার্টির (AAP) নতুন ছাত্র সংগঠনের সূচনা হল এবার। মঙ্গলবার দিল্লিতে দলের ছাত্র সংগঠন Association of Students for Alternative Politics (ASAP)-এর সূচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল। AAP-এর ছাত্র সংগঠনে ‘বিকল্প রাজনীতি’র উল্লেখ নজর কেড়েছে সকলের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, পঞ্জাবে ক্ষমতাসীন দলের নেতা কেজরিওয়াল কোন বিকল্প রাজনীতির পথ দেখাবেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছেন। নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কেজরিওয়াল। (Arvind Kejriwal)

দিল্লিতে ক্ষমতা হাতছাড়া হওয়ার পর রাজধানীর রাজনীতিতে আগের মতো সক্রিয় ভূমিকায় এই মুহূর্তে নেই কেজরিওয়াল। মঙ্গলবার অনেক দিন পর প্রকাশ্য মঞ্চে দেখা গেল তাঁকে। বিকল্প রাজনীতি প্রসঙ্গে সেখানে তাঁকে বলতে শোনা যায়, “মূলধারার রাজনীতিকরা আপনাদের ছেলেমেয়েকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অথচ তাঁরা নিজেদের ছেলেমেয়েকে বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠান। ক্ষমতার অপব্যবহার করে ভোটে জেতা, ভোটার তালিকায় কারচুপি করাই এখন মূল ধারার রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। মানুষের মন জয় করে ভোটে জেতাই আমাদের কাছে বিকল্প রাজনীতি।” (Aam Aadmi Party)

‘বিকল্প রাজনীতি’ নিয়ে কেজরিওয়াল আরও বলেন, “গতানুগতিক মডেলকেই আমরা মূলধারার রাজনীতি বলছি, যা ভারতের সব সমস্যার শিকড়। আমাদের জীবনের সব সমস্যাতেই এখন রাজনীতির রং লেগেছে। বাড়ির বিদ্য়ুৎ সংযোগ থেকে সরকারি চাকরির সুযোগ, সবেতে রাজনীতি। আর এই কারণেই যুব সমাজের আরও বেশি করে রাজনীতিতে যোগ দেওয়া উচিত। রাজনীতিকে নিজের করে নিতে হবে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে।”

সম্প্রতি দিল্লিতে AAP-এর ১৬ জন কাউন্সিলর দলত্যাগ করে পৃথক দলগঠনের ঘোষণা করেছেন। তার পর মঙ্গলবার কনস্টিটিউশন ক্লাবের অনুষ্ঠানে দলের নতুন ছাত্র সংগঠনের সূচনা করলেন কেজরিয়াল। অনুষ্ঠানে উপস্থিত হন দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাতের পড়ুয়ারাও। তাঁদের সকলের পরনে হলুদ পোশাক ছিল। দলের ছাত্র সংগঠন ASAP-এর প্রতীকচিহ্নও সকলের সামনে তুলে ধরেন, যাতে ফাউন্টেন পেনের মুখের অংশটি দেখা যাচ্ছে। পিছনের অংশে রয়েছে আগুন। একঝলকে দেখে রকেট মনে হয়।

সবে সূচনা হলেও, ASAP নির্বাচনে অংশ নেবে এবং দেশের বিভিন্ন কলেজে তারা আলোচনার আয়োজন করবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। তাঁর কথায়, “নতুন প্রজন্মের ছাত্রনেতারাই ভবিষ্যতে সংস্কারের কাজ করবেন।” এর আগেও ছাত্র সংগঠনের সূচনা করেছিল AAP, ছাত্র যুব সংঘর্ষ সমিতি। ২০১৫ সালে সেটির সূচনা হয় এবং দিল্লি ও পঞ্জাব ইউনিভার্সিটির নির্বাচনেও অংশ নেয়। দিল্লিতে সেটি প্রায় নিষ্ক্রিয়। ২০২২ সালে পঞ্জাব ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট পদ দখল করলেও, গত বছর দ্বিতীয় স্থান পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget