এক্সপ্লোর

Arvind Kejriwal: স্বাস্থ্যজনিত কারণে জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি কেজরীর, জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

Delhi Liquor Scam Case:দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নয়াদিল্লি: স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের সময়কাল বর্ধিত করতে আবেদন জানিয়েছে ধাক্কা খেতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আরও এক সপ্তাহের জন্য জামিনের মেয়াদ বর্ধিত করতে চেয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে তাঁর আবেদনটি পাঠানো হবে এবং তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। (Arvind Kejriwal)

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে, দিল্লির সাতটি আসনকে গুরুত্ব দিয়ে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। গত ১ জুন জেল থেকে বেরিয়ে আসেন কেজরিওয়াল। ২ জুনের মধ্যে তিহাড় জেলে ফিরে যাওয়ার কথা তাঁর। (Delhi Liquor Scam Case)

তিহাড়ে ফিরে যাওয়ার সময় এগিয়ে আসায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান কেজরিওয়াল। আদালতে কেজরিওয়ালের আইনজীবী জানান, Aam Aadmi Party-র প্রধান ডায়বিটিসের রোগী। আরও কিছু পরীক্ষা করানো প্রয়োজন তাঁর। তাই জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি হলে ভাল বলে আদালতে জানান কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

আরও পড়ুন: Gurmeet Ram Rahim Singh: গত দু'বছরেই সাত বার প্যারোল মঞ্জুর, এবার খুনের মামলায় বেকসুর খালাস পেলেন রাম রহিম

সিঙ্ঘভি জানান, এখনই প্রযোজনীয় চিকিৎসাগুলি না করালে তিহাড়ে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে কেজরিওয়ালের। আদালতের নির্দেশ মতোই কেজরিওয়াল আচরণ করবেন বলেও জানান তিনি। সিঙ্ঘভি আদালতে জানান,  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক অবিলম্বে পরীক্ষাগুলি করাতে বলেছেন, যার মধ্যে গোটা শরীরের PET-CT স্ক্যানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তাতে।লোকসভা নির্বাচনের ফল বেরনোর পাঁচ দিন পর, আগামী ৯ জুন আত্মসমর্পণ করবেন বলে আদালতে জানিয়েছিলেন কেজরিওয়াল। 

কিন্তু মঙ্গলবার বিচারপতি জেকে মাহেশ্বরী এবং কেভি বিশ্বনাথনের ভেকেশন বেঞ্চে কেজরিওয়ালের আবেদনের শুনানি শুরু হলে আদালত জানায়, কেজরিওয়ালের আবেদনটি গ্রহণের পর প্রধান বিচারপতিই এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। গত সপ্তাহেই কেন এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল না, তা-ও জানতে চায় আদালত। অর্থাৎ ২ জুনের মধ্যে আবেদনটি গৃহীত না হলে, ২ জুন তিহাড়ে ফিরে যেতে হবে কেজরিওয়ালকে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে তাঁর বিরুদ্ধে। আপাতত প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget