এক্সপ্লোর

Maharashtra Flood: ২১৩ জন মৃত ৫৩,০০০ ঘরছাড়া, বন্যার জল নামলেও চিন্তা বাড়ছে মহারাষ্ট্রে

সাতদিন কেটে গেলেও ভয়াবহ বন্যার রেশ থেকে মুক্তি পেল না মহারাষ্ট্র।এখনও ৫০ হাজাররে বেশি মানুষ ৩৪৯টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না ৮ জনের

মুম্বই: বন্যার জল নেমে গেলেও চিন্তা কমছে না। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর বলছে, গত এক সপ্তাহে মহারাষ্ট্রের পশ্চিম ও  উপকূলবর্তী এলাকায় ধাপে ধাপে জলস্তর কমেছে। যদিও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩। এখনও বন্যায় ঘরছাড়া ৫৩,২৯৫ জন।

সাতদিন কেটে গেলেও ভয়াবহ বন্যার রেশ থেকে মুক্তি পেল না মহারাষ্ট্র।এখনও ৫০ হাজাররে বেশি মানুষ ৩৪৯টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না ৮ জনের। মুম্বই ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২ জন। বেগতিক দেখে ত্রাণের জন্য আরও টাকা রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল (SDRF)থেকে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অনেক জায়গা থেকে এখনও বন্যার জলস্তর নামেনি। সেই সব জায়গায় মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলবে। পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি দেখতে অঞ্চলগুলিতে ভিজিট করবে সরকারের প্রতিনিধি।জীবনযাত্রার অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেওয়া হবে বন্যাদুর্গতদের হাতে।

মহারাষ্ট্রের বন্যায় ক্ষতির পরিসংখ্যান বলছে, ৪,৩৫,৮৭৯ জনকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বহু মানুষের বাড়ি বন্যায় ভেসে গিয়েছে। কোনও কোনও জায়গায় বন্যার জলস্তর ২০ ফুট পেরিয়ে গেছে। যার ফলে পাকা বাড়িও জলের তোড়ে ভেঙে পড়েছে।বন্যার ফলে রাজ্যের ১৩৫১ গ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার জলে সবথেকে ক্ষতি হয়েছে পশ্চিম মহারাষ্ট্রে।রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে- সাঙ্গলি, কোলাপুর, সাতারা, পুণে ছাড়াও আরও বেশকিছু জেলায় প্রচুর দুর্গতদের উদ্ধার করতে হয়েছে। একই পরিস্থিতি হয়েছে থানে রত্নগিরি, রায়গড়ে। বন্যার বিষয়ে এনসিপি- প্রধান শরদ পওয়ার ছাড়াও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানান, বহু ঘরবাড়ি ছাড়াও রাস্তা ও কৃষি জমি বন্যার জলে তলিয়ে গেছে।

ইতিমধ্যেই রাজ্যে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ১৬টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১৩১টি বোট ও ভারতীয় সেনার তিনটি দল এখনও বন্যাপীড়িতদের পাশে রয়েছে। মানুষের পাশাপাশি পশুদেরও উদ্ধার করছেন তাঁরা। মহারাষ্ট্রের পরিস্থিতি বলছে, গত ২২ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয় রাজ্যে। যার জেরে পশ্চিম ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় বন্যার সৃষ্টি হয়।রেকর্ড বৃষ্টিপাতের জেরে বহু জায়গায় ধস নামে। এ ছাড়াও বন্যার কবলে প্রাণ হারান বহু মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget