এক্সপ্লোর

উত্তরপ্রদেশ: মুখে মাস্ক কোথায়? প্রশ্ন করায় পুলিশ 'পিটিয়ে' গ্রেফতার বিজেপি নেতা, ভাগ্নে, পরে জামিন

কাশী অঞ্চলের বিজেপি সভাপতি মহেশ চন্দ্র শীবাস্তব এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও ছোট ও বিক্ষিপ্ত বলে খাটো করার চেষ্টা করেন

বারাণসী: মুখে মাস্ক না পরার কারণ জানতে চাওয়ায় এক সাব-ইন্সপেক্টর সহ তিন পুলিশকর্মীকে পেটানোর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ও তাঁর ভাগ্নার বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র সুপারইনটেনডেন্ট প্রভাকর চৌধুরী জানিয়েছেন, বারাণসীর সুন্দরপুর এলাকা থেকে বিজেপি নেতা সুরেন্দ্র পটেল সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে মারধরের ঘটানোয় জড়িত আরও ৫ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাশী অঞ্চলের বিজেপি সভাপতি মহেশ চন্দ্র শীবাস্তব এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও ছোট ও বিক্ষিপ্ত বলে খাটো করার চেষ্টা করেন।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে সুন্দরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর সুনীল গৌড়ের কাছে খবর পৌঁছয় যে, সুন্দরপুর-খোয়াজা রোডে কাউকে হুমকি দেওয়া হচ্ছে। খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

সেখানে দেখা যায়, সুরেন্দ্র পটেলের ছেলে বিকাশ সহ ২ জন মাস্ক ছাড়াই বসে রয়েছেন। অভিযোগ, তাঁদের মাস্ক কোথায় প্রশ্ন করায় পুলিশকর্মীদের উদ্দেশে কটূক্তি করেন এই ২ জন। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে, বিকাশ ফোন করে বাবা সুরেন্দ্র, কাকা বিন্দু ও তুতো ভাই বীরেন্দ্রকে ডেকে আনেন।

পুলিশের দাবি, প্রায় জনা ১২ জন মিলে পুলিশকে মারধর করতে শুরু করে। খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ সুপার বিকাশ চন্দ্র ত্রিপাঠী, সার্কল অফিসার প্রীতি ত্রিপাঠী সহ বিশাল পুলিশ ফোর্স। সুরেন্দ্র ও বীরেন্দ্রকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

শনিবার, সকলে জামিন পেয়েছেন বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget