এক্সপ্লোর

Uttar Pradesh News: মদ খাওয়া ছাড়তে বলায় ছেলে-বউমাকে গুলি করলেন প্রৌঢ় !

Man Shot Son and Daughter In Law: এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। অভিযুক্তের নাম হরি যাদব। তিনি একজন অবসরপ্রাপ্ত হোমগার্ড। হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে।

Uttar Pradesh News: মদ খেয়ে বাড়িতে ঝামেলা করতেন প্রৌঢ়। মদ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ছেলে আর বউমা। তার জেরেই ছেলে, বউমাকে গুলি করে দিয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত হোমগার্ড।

রোজই বাড়িতে মদ খেয়ে ঝামেলা করতেন ওই ব্যক্তি। নিত্যদিনের অশান্তিতে অতিষ্ঠ হয়ে প্রৌঢ়কে মদ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন তাঁর ছেলে এবং বউমা। আর তার জেরেই সটান গুলি চালিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হরি যাদব। শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন তিনি। তারপরই শুরু হয় বচসা। ক্রমশ কথা কাটাকাটি বাড়তে থাকে। পরিবারের সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হরি। সেই সময়েই তাঁকে থামতে বলেন ছেলে-বউমা। পরামর্শ দেন ঝগড়া থামানোর এবং মদ খাওয়া ছেড়ে দেওয়ার। আর তখনই নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে ছেলে এবং বউমার উপর গুলি চালান ওই ব্যক্তি। 

জানা গিয়েছে, হরি যাদবের ছেলের নাম অনুপ যাদব, বয়স ৩৮ বছর। বুকে গুলে লাগে তাঁর। আর তাঁর স্ত্রী সুপ্রিয়া যাদবের বয়স ৩০ বছর। তাঁর বাঁ-হাতে এবং পেটে গুলি লেগেছে। প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই দু'জনকে। তারপর গুরুতর আহত অবস্থায় তাঁদের রেফার করা হয়েছে বিআরডি মেডিক্যাল কলেজে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হরি যাদবকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর লাইসেন্স প্রাপ্ত বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মদ খেয়ে বাড়িতে ঢুকে হুজ্জতি করতেন হরি যাদব। অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই থেকেই মদ খেতে বারণ করা হয় হরিকে। ঝগড়া, চেঁচামেচি, ঝামেলা, মারপিট বন্ধ করতে বলা হয়। তার পরই ছেলে এবং বউমার উপর রাগে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। 

কয়েকদিন আগেই গোরক্ষপুরে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এক সরকারি কর্মচারী গুলি করেছেন এক তরুণী এবং তাঁর বোনকে। ওই তরুণীর বাড়িতে ঢুকেই এই কাণ্ড ঘটান ওই সরকারি কর্মচারী। জানা গিয়েছে, তরুণীকে ভালবাসতেন এই সরকারী কর্মচারী। কিন্তু তরুণী অন্য একজনের সঙ্গে বাগদান সেরে নিয়েছিলেন। আর সেই রোষেই ওই তরুণী এবং তাঁর বোনকে তাঁদের বাড়িতে ঢুকেই গুলি করেন ওই ব্যক্তি। তারপর নিজেকেও গুলি মারেন তিনি। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এই তিনজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget