এক্সপ্লোর

Madrasa: মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত, অসমে বন্ধ হচ্ছে ৬০০ মাদ্রাসা, থাকবে না সংস্কৃত ট্রোলও, আসছে বিল

সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রায় ৬০০ মাদ্রাসা বন্ধের পরিকল্পনা জানান। বলেন, আমরা ঠিক করেছি, এই প্রতিষ্ঠানগুলিকে সাধারণ শিক্ষাকেন্দ্রে পরিণত করা হবে। এবার ৬০০ মাদ্রাসা বন্ধ হবে। সেখানে আমরা আধুনিক শিক্ষাদানের প্রচলন করব। ৩০০ কোটি টাকা খরচ করব কেননা আমরা কাউকে কর্মচ্যুত করব না। পড়ুয়ারা নিজেরাই মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করছে।

গুয়াহাটি: অসমে সব সরকার পরিচালিত মাদ্রাসা, সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার প্রস্তাবে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে অধিবেশন। তিনি বলেছেন, মাদ্রাসা ও সংস্কৃত ট্রোল সংক্রান্ত চলতি আইন বাতিল হবে। বিধানসভার পরের অধিবেশনেই নতুন বিল পেশ হচ্ছে। আজ অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, মাদ্রাসা ও সংস্কৃত ট্রোলের বিধি-বন্দোবস্ত বাতিল। আসন্ন অধিবেশনে আইন আসছে। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রায় ৬০০ মাদ্রাসা বন্ধের পরিকল্পনা জানান। বলেন, আমরা ঠিক করেছি, এই প্রতিষ্ঠানগুলিকে সাধারণ শিক্ষাকেন্দ্রে পরিণত করা হবে। এবার ৬০০ মাদ্রাসা বন্ধ হবে। সেখানে আমরা আধুনিক শিক্ষাদানের প্রচলন করব। ৩০০ কোটি টাকা খরচ করব কেননা আমরা কাউকে কর্মচ্যুত করব না। পড়ুয়ারা নিজেরাই মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করছে। শর্মার বক্তব্য়, অসমে হাই মাদ্রাসাগুলিতে একজন পড়ুয়া ইসলাম ও কোরানভিত্তিক বিষয় পড়ে ২০০ নম্বর তোলার সুযোগ পায়। নাগরিকদের কেবলমাত্র একটি অংশকে তাদের পবিত্র ধর্মীয় পুঁথি পড়ে নম্বর তোলার সুযোগ দেওয়া হয়েছে। সেখানেই আমার আপত্তি, কেননা একটা ভারসাম্য থাকা উচিত। তাহলে ভগবত গীতা বা বাইবেল পড়ারও অনুমতি থাকুক যাতে অন্য পড়ুয়ারাও ২০০ নম্বর তোলার সুযোগ পায়, নয়তো কোরান বাদ যাক। কিন্তু অসমে মিশ্র সংস্কৃতি বহাল থাকায় বাইবেল বা ভগবত গীতা চালু করা সহজ হবে না। আরও অনেক ছোট ছোট ধর্মীয় গোষ্ঠীও আছে। সুতরাং সমতা কায়েম করার সহজতম রাস্তা হল কোরানভিত্তিক বিষয়বস্তু বাদ দেওয়া। প্রসঙ্গত, সরকারি অর্থে চলা মাদ্রাসাগুলি সরকারি স্কুলের মতোই। রাজ্য় শিক্ষা পর্ষদ অনুমোদিত সিলেবাসের সঙ্গে সাযুজ্য রেখেই বিষয়বস্তু পড়ানো হয় সেখানে, তবে অতিরিক্ত দুটি বিষয় পড়তে হয়। আরবি ভাষা ও ধর্মতত্ত্ব। শর্মা আরও বলেছিলেন, সংস্কৃত টোলগুলি কুমার ভাস্করবর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে। সেগুলি গবেষণা, জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে যেখানে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও জাতীয়তাবাদ নিয়ে পড়াশোনা হবে। মাদ্রাসা, টোল বন্ধ করে দেওয়ার নতুন নয় অসমে। গত ফেব্রুয়ারিতেই শর্মা বলেছিলেন, আমরা এমন পদক্ষেপ করতে চলেছি কেননা আরবি বা অন্য কোনও ভাষা, ধর্মীয় পুস্তক পড়ানো সরকারের দায়িত্ব হতে পারে না। তিনি আরও বলেছিলেন, কেউ ধর্মশিক্ষা দিতে নিজের অর্থ ব্য়য় করলে কিছু বলার নেই, কিন্তু এর পিছনে সরকারি অর্থ খরচ করা যায় না। স্কুলে ভাগবত গীতা বা বাইবেল পড়াতে পারি না আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget