এক্সপ্লোর

Covid Double Variant Update: ভ্যাকসিন নিয়েও করোনার দুই প্রজাতিতে আক্রান্ত অসমের চিকিৎসক

মহিলা চিকিৎসক ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও কীভাবে করোনার দুই প্রজাতিতে একই সঙ্গে আক্রান্ত হলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

গুয়াহাটি: করোনা ভাইরাসের কোনও একটি প্রজাতিতে নয়, বরং একইসঙ্গে করোনাভাইরাসের আলফা ( Alpha) এবং ডেল্টা (Delta) প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এক মহিলা চিকিৎসক। মে মাসের শুরুতেই সার্স কোভ -২ ভাইরাসের (Sars-Cov-2) দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক। ঘটনাটি ঘটেছে অসমে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (Indian Council for Medical Research) রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টারে করোনার নমুনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সের রিপোর্টে ধরা পড়ে এই ফলাফল। 

জানা গিয়েছে, আক্রান্ত চিকিৎসকের খুব মৃদু উপসর্গই ছিল। সংক্রমিত হওয়ার পর শারীরিক অবস্থারও তেমন অবনতি না হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি চিকিৎসককে। অবাক করা ঘটনা হল মহিলা চিকিৎসক ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। এরপরও কীভাবে করোনার দুই প্রজাতিতে একই সঙ্গে আক্রান্ত হলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ 

আরএমআরসি এর বর্ষীয়ান বিজ্ঞানী ডাঃ বি জে বরকাকটি বলেন, "ডাবল ইনফেকশন হতে পারে যখন অল্প সময়ের মধ্যে কোনও ব্যক্তি দু'বার আক্রান্ত হন। প্রথমে একটি প্রজাতিতে আক্রান্ত হওয়ার পর দু'তিন দিনের মধ্যে অন্য প্রজাতিতে সংক্রমিত হতে পারে৷ অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই আক্রান্ত হয়ে পড়েন অনেকে।" অপর এক চিকিৎসকের কথায়, "আমরা যখন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করি তখনই আমরা দেখি যে ওই মহিলা চিকিৎসক করোনার দুটি প্রজাতিতে আক্রান্ত। এমন ঘটনা দেখা যায় না। তাই দু'বার করে পরীক্ষা করে নিশ্চিত হই।"

অসমে নির্বাচনের সময় থেকেই আলফা প্রজাতির হানায় দ্বিতীয় ঢেউ শুরু হয়৷ ডেল্টা প্রজাতি তেমনভাবে বৃদ্ধি পায়নি। তবে সতর্কতা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে।  দিল্লির সিএসআইআর এর ডিরেক্টর ডা অনুরাগ অগ্রবাল বলেন, "এটি সাধারণ ঘটনাই। অনেকের ক্ষেত্রে হতে পারে৷ সবার জিনোম সিকোয়েন্স করা হয় না। তাই জানা যায় না।"

এদিকে প্রায় ১২৫ দিন পর ৩০ হাজারে নামল দৈনিক করোনা সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। দেশে দৈনিক মৃত্যু অনেক মাস পরে নামল চারশোর নীচে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget