এক্সপ্লোর

Assam Floods: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Assam News: অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭৯। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাতজনের। এখনও পর্যন্ত ১৭ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জলে। নষ্ট হয়েছে প্রায় ৪০ হাজার হেক্টর জমির ফসল।

গুয়াহাটি: ভয়াবহ আকার ধারণ করেছে অসমের বন্যা পরিস্থিতি (Assam Floods)। সরকারিভাবে গত ২৪ ঘণ্টায় বন্যার কারণে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত এই বছরে বন্যার কারণে মৃত্যু হল ৭৯ জনের। 

 

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যাতেও বন্যা পরিস্থিতির আপডেট দিয়ে বুলেটিন প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ অসমের কাছাড় জেলায় বন্যার কারণে ২ জনের মৃত্যু হয়েছে। আর ধুবুরি, দক্ষিণ সালমারা, ধেমাজি, নওগাঁও এবং শিবসাগর জেলায় মারা গেছেন একজন করে। 

আরও পড়ুন: Rahul Gandhi in Manipur: বিদেশ সফরে মোদি, অশান্ত মণিপুর থেকে রাহুলের আর্জি, 'একবার অন্তত আসুন'

ওই বুলেটিনে আরও জানানো হয়েছে যে রাজ্যের ৩৪ জেলার মধ্যে ২৮ জেলার ১৭ লক্ষ ১৭ হাজারের বেশি মানুষ এবছরের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে খারাপ অবস্থা হয়েছে বরপেটা, কাছাড়, গোলাঘাট, শিবসাগর ও নওগাঁও জেলায়। ৫০৭টি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। আর এখনও পর্যন্ত ৩৯ হাজার ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যার জলে।

ব্রক্ষ্মপুত্র নদের জল জোরহাটের নেমাটিঘাট, শোণিতপুরের তেজপুর, গুয়াহাটি ও ধুবুরিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে। আর এই শহরগুলির আশপাশের এলাকায় ইতিমধ্যে বিপদসীমা টপকে গেছে।

আরও পড়ুন: Puri Ratha Yatra Accident: পুরীতে রথ থেকে নামানোর সময় নিচে পড়ে গেল বলরামের মূর্তি

সারা বিশ্বে একশিঙ্গা গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এখনও পর্যন্ত ৯টি গণ্ডারের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কাজিরাঙ্গার অধিকর্তা সোনালি ঘোষ। পাশাপাশি বন্যা কবলিত ওই উদ্যান থেকে ২টি গণ্ডারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে অনেক হরিণেরও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Shankaracharya on Rahul: সংসদের ভাষণে কি হিন্দুদের আক্রমণ করেছেন রাহুল? 'অপপ্রচার', বললেন শঙ্করাচার্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget