এক্সপ্লোর

Beef Ban in Assam: গোমাংস নিষিদ্ধ হল অসমে, প্রকাশ্যে খাওয়া, পরিবেশন বন্ধ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

Himanta Biswa Sarma: কোনও হোটেল, রেস্তরাঁ, অনুষ্ঠানবাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা বা খাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন তিনি। 

গুয়াহাটি: প্রকাশ্যে অসমে গোমাংস ভক্ষণ এবার নিষিদ্ধ হল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই ঘোষণা করলেন। জানালেন, প্রকাশ্যে রাজ্যের কোথাও গোমাংস খাওয়া যাবে না। কোনও হোটেল, রেস্তরাঁ, অনুষ্ঠানবাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা বা খাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন তিনি। (Beef Ban in Assam)

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, অসমের কোনও রেস্তরাঁ, হোটেলে গোমাংস বিক্রি করা যাবে না। কোনও অনুষ্ঠানে বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা যাবে না রাজ্যে। সম্পূর্ণ ভাবে প্রকাশ্যে গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"(Himanta Biswa Sarma)

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত। তাঁর কথায়, "আগে মন্দিরের কাছাকাছি এলাকায় গোমাংস নিষিদ্ধ করেছিলাম আমরা। এবার তার পরিসর বাড়িয়ে গোটা রাজ্যে করলাম। কোথাও গোমাংস খাওয়া যাবে না, অনুষ্ঠানবাড়ি হোক বা হোটেল-রেস্তরাঁ, কোথাও না।"

হিমন্তর এই ঘোষণার পরই অসমের মন্ত্রী পীযূস হাজারিকা সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে একহাত নেন। লেখেন, 'কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানান, নইলে পাকিস্তান চলে যান'।  ক'দিন আগেই রাজ্যে গোমাংস নিষিদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন হিমন্ত। গত রবিবার সংবাদমাধ্যমে তিনি বলেন, কংগ্রেস যদি লিখিত ভাবে আবেদন জানায়, তাহলে রাজ্যে গোমাংস নিষিদ্ধ করতে প্রস্তুত তিনি।

বিতর্কের সূত্রপাত সদ্য সমাপ্ত উপনির্বাচনকে ঘিরে। রাকিবুল হসেন-সহ অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, মুসলিম অধ্যুষিত সামাগুড়িতে গোমাংস বিলি করেই ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠলে, গোমাংস নিষিদ্ধ করার ইঙ্গিত দেন হিমন্ত।

এর আগে, ২০২১ সালের অগাস্ট মাসে Asam Cattle Preservation আইন পাস হয়। সেই আইন অনুযায়ী, হিন্দু মন্দির, বৈষ্ণব মঠ, হিন্দু-জৈন-বৌদ্ধ-শিখ এবং গোমাংস খান না এমন মানুষের আধিক্য যেখানে বেশি, তার পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস এবং গোমাংসজাত পণ্যের বিক্রিয়, ক্রয় নিষিদ্ধ করা হয়। গরু পরিবহণেও নিষেধাজ্ঞা বসানো হয়েছিল সেবার।

হিমন্তর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন All India United Democratic Front-এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, মানুষ কী খাবেন, না খাবেন, কী পরবেন, না পরবেন, তা ঠিক করার অধিকার সরকারের নেই। রফিকুলের প্রশ্ন, গোয়া এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি-র গোমাংস নিষিদ্ধ করার ক্ষমতা নেই, তাহলে অসমে কেন? এসবকে গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

হিমন্ত সরকারের এই সিদ্ধান্তের পর অসমের বিজেপি সাংসদ দিলীপ সালকিয়া বলেন, "ঐতিহাসিক সিদ্ধান্ত এটা। সাধারণ মানুষও এমনটা চাইছিলেন। সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে দেখা উচিত নয়,  ধর্মবিশ্বাসকে সম্মান জানানো উচিত। ব্যক্তিগত স্তরে গোমাংস খাওয়ায় নিষেধাজ্ঞা তো নেই!"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, প্রশ্ন মায়ের আচরণে
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget