এক্সপ্লোর

Female Elephant Arrested: অবাক কাণ্ড ! ১৪ বছরের বালক খুনে অসমে গ্রেফতার হাতি

অসমে ১৪ বছরের এক বালক খুনে গ্রেফতার করা হয়েছে এক মাদি হাতিকে। পুলিশের খাতায় অভিযুক্ত সেই স্তন্যপায়ীর নাম দুলুমণি। গত ৮ জুলাই ঘটনাটি ঘটেছে অসমের নাহারজান এলাকার বিজুলি চা বাগানে।

গুয়াহাটি: কোনও আষাঢ়ে গল্প নয়, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। অসমে ১৪ বছরের এক বালক খুনে গ্রেফতার করা হয়েছে এক মাদি হাতিকে। পুলিশের খাতায় অভিযুক্ত সেই স্তন্যপায়ীর নাম দুলুমণি।

পুলিশ জানিয়েছে, গত ৮ জুলাই ঘটনাটি ঘটেছে অসমের নাহারজান এলাকার বিজুলি চা বাগানে। সেখানেই বালকের ওপর হামলে পড়ে ওই মাদি হাতি। যার জেরে প্রাণ হারায় ১৪ বছরের ও কিশোর। ঘটনার পরই হাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ আসতে থাকে বন বিভাগের ওপর। শেষে অভিযুক্ত হাতির সঙ্গে তার শাবককেও আটক করে পুলিশ।

সূ্ত্রের খবর, প্রাক্তন বোকাহাটের বিধায়ক জিতেন গগৈ ওই হাতির মালিক। গত ২২ বছর ধরে হাতি পোষেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত হাতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ অপরাধমূলক হত্যার মামলা রুজু করেছে পুলিশ। শেকল দিয়ে বেধে ওই হাতিকে থানায় নিয়ে আসা হয়েছে। মায়ের সঙ্গে আনা হয়েছে শাবক হাতিকেও। পরে অবশ্য বন দফতরের হাতে মাদি হাতি ও তার শাবককে তুলে দিয়েছে পুলিশ।

এলাকাবাসীরা জানিয়েছেন, শাবক হাতিকে জড়িয়ে ধরতে গিয়েই যাবতীয় বিপত্তি ঘটে ও বালকের। মাদি হাতির হামলার মুখে পড়তে হয় তাকে। তবে এই প্রথমবার নয়। এই নিয়ে স্থানীয় মানুষদের ওপর তিনবার হামলা চালাল ওই হাতি। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হলেও হাতির বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না বন দফতর। কেবল হাতি ও তার বাচ্চাকে নিজেদের হেফাজতে রাখতে হবে তাদের। 

২০১৩ সালে এরকমই এক ঘটনার সাক্ষী থাকে কেরল। পেরমবাভুরের এক মন্দিরের উৎসবে তিন মহিলাকে মেরে ফেলে পুরুষ হাতি। সেই কাণ্ডে কেরল বন বিভাগও সেই হাতিটিকে গ্রেফতার করে। পরে সেই হাতি পেতে মালিককে ৩০ লক্ষ টাকা দিতে হয়। বন বিভাগের মতে, অনেক সময় শাবকদের ওপর মানুষের হাত বরদাস্ত করতে পারে না পূর্ণবয়স্ক হাতিরা। বাচ্চার সুরক্ষার কথা মাথায় রেখেই মানুষের ওপর হামলা চালায় তারা। সেক্ষেত্রে মৃত্যুর মুখে পড়তে পারেন আক্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
Prashant Kumar: বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর
বড় ধাক্কা বিজেপির, লালু-নীতীশের 'নামের' প্রার্থীদের গো হারা হারালেন প্রশান্ত কিশোর
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget