এক্সপ্লোর

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

West Bengal News Live Updates: খবরের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানুন।

LIVE

Key Events
Independence Day 2026 Celebrations PM Modi Speech at Red Fort Suvendu Adhikari TMC Mamata Banerjee Kunal Ghosh 15 August News Live News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ফাইল ছবি
Source : নিজস্ব ছবি

Background

দেশবাসীকে ৮০ তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। X হ্যান্ডলে অমিত শাহ লেখেন-  স্বাধীনতা দিবসের এই পবিত্র সময়ে ভারতমাতার স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গ করা বীর স্বাধীনতা সংগ্রামীদের জানাই কোটি কোটি প্রণাম। আসুন, এই স্বাধীনতা দিবসে একটি বিকশিত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের অগ্রগতি আরও দ্রুত করার সংকল্প নিই।

তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য় সভাপতি। তারপরও অভিযোগ থামছে না! এবার কোচবিহারে। প্রথমে মোটা টাকা দাবি করে ব্যবসায়ীকে চাপ।
দাবি মতো তোলা না মেলায় ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে খুনের হুমকি! এমন মারাত্মক অভিযোগে এবার গ্রেফতার করা হল কোচবিহারের বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদারকে।

তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার। 'বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি। আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব'। গতকাল মন্তব্য হুগলি কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পালাবদলের পরই তৃণমূল ছেড়ে NCPI-এ যোগ দেন রচনা।

পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা। গ্রেফতার হাওড়া পুরসভার তৃণমূল বোর্ডের প্রাক্তন এমআইসি শ্যামল মিত্র। ইকো পার্ক থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। শিবপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে শ্যামল মিত্রকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সামনেই ছোড়া হয় ডিম । মারধর করা হয় শ্যামল মিত্রকে।

অসামান্য-প্রশংসনীয় কাজ, রেড রোডের অনুষ্ঠানে ১৪ জন IPS-কে 'মুখ্যমন্ত্রীর পদক'। 'মুখ্যমন্ত্রীর পদক' পেলেন ১৪জন IPS অফিসার। ২০২৬ সালে রাষ্ট্রপতির অতিবিশিষ্ট সেবা পদক পেলেন কলকাতা পুলিশ কমিশনার। অসামান্য কাজের জন্য কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে রাষ্ট্রপতি পদক। পদক পেলেন অজয় কুমার, নীরজ কুমার সিং, দময়ন্তী সেন। পদক পেলেন IPS কে জয়রামন, প্রণব কুমার, কুণাল আগরওয়াল। এছাড়াও পদক পেলেন IPS কঙ্করপ্রসাদ বাড়ুই, সুনীলকুমার যাদব। অমিতকুমার রাঠোর, সূর্যপ্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা। পদক পেলেন IPS সচিন মাক্কার ও অরবিন্দ কুমার আনন্দ।

আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় তৃণমূল সমর্থকেরা এসে গণ্ডগোল করে, অভিযোগ এবিভিপির। তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর। এরপর ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। কলেজেও দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় স্লোগান।

23:51 PM (IST)  •  15 Aug 2026

West Bengal News Live : দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ফের তোলাবাজি কাঁটায় বিদ্ধ বিজেপি। দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল কোচবিহারের বিজেপি নেতাকে। দলের নেতা বলে রেয়াত নয়, স্পষ্ট বার্তা দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

22:32 PM (IST)  •  15 Aug 2026

WB News Live : কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন। বাইকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে কুপিয়ে ও গুলি করে খুন। নিহত আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান । আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি । বেথুয়াডহরী থেকে বাইকে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা। বাবা-ছেলের বাইক আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি। বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
Advertisement

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget