এক্সপ্লোর

Assam Prison Break: 'তুখোর বুদ্ধি' খাটিয়ে জেল থেকে পালাল ৫ বন্দি! ভরদুপুরেই পাঁচিল টপকে চম্পট

Assam News: জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা থেকে ২টা মধ্যে মরিগাঁও জেলা কারাগার থেকে বন্দিরা পালিয়ে যায়।

গুয়াহাটি: কথায় বলে 'চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা'। রীতিমতো 'মহাবিদ্যা' খাটিয়েই জেল থেকে পালাল ৫ বন্দি। পকসো আইনের আওতায় বিচারাধীন এই বন্দিরা বেডশীট, কম্বল এবং ' লুঙ্গি' ব্যবহার করে জেলের ২০ ফুট প্রাচীর পেরিয়ে পালাল বন্দিরা। ঘটনাটি ঘটেছে অসমের একটি কারাগারে। 

জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা থেকে ২টা মধ্যে মরিগাঁও জেলা কারাগার থেকে বন্দিরা পালিয়ে যায়। ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছে। কারাগার প্রধান প্রশান্ত সাইকিয়াকে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায়। গুয়াহাটির দুই সহকারী কারাগারকে অস্থায়ীভাবে কারাগার পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ঘটনার পৃথক বিভাগীয় তদন্ত করবেন ইনস্পেক্টর জেনারেল (প্রিজন) পূবালী গোহাইন। 

সূত্রের খবর, সইফুদ্দিন, জিয়ারুল ইসলাম, নুর ইসলাম, মফিদুল এবং আব্দুল রশিদ নামে পলাতক বন্দিরা তাদের ব্যারাকের রড ভেঙে ২০ ফুটের পাঁচিল টপকানোর জন্য কম্বল, লুঙ্গি এবং বিছানাপত্র ব্যবহার করে। মরিগাঁওয়ের পুলিশ সুপার হেমন্ত কুমার দাস নিশ্চিত করেছেন যে পাঁচ আন্ডারট্রায়ালকে খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করা হয়েছে।                                                         

আরও পড়ুন, 'We Want Justice' লেখা প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদেও 'বাধা'! 'আপত্তি' পুলিশের

তিনি এও বলেন, "আগামীকাল আমরা জেলের কয়েকজন বন্দিকে জিজ্ঞাসাবাদ করব। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলেই আশা করছি।" মরিগাঁও জেলার কমিশনার দেবাশিস সরমা জানিয়েছেন, বন্দিরা সোনিতপুর জেলার তেজপুর এবং মরিগাঁও জেলার লাহোরিঘাট ও মইরাবাড়ির বাসিন্দা। ইতিমধ্যেই পলাতক বন্দিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।                                                                                                                            

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget