এক্সপ্লোর

Assam : '২০৪১-এ মুসলিম-প্রধান রাজ্য হয়ে উঠবে অসম', পরিসংখ্যান তুলে ধরে দাবি মুখ্যমন্ত্রীর

Himanta Biswa Sarma : উত্তর-পূর্বের এই রাজ্যে জনসংখ্যার পরিবর্তন নিয়ে উদ্বেগ জানানোর দুই দিনের মাথায় অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য সামনে এল।

গুয়াহাটি : ১০ বছর অন্তর প্রায় ৩০ শতাংশ করে বাড়ছে মুসলিম জনসংখ্যা। সেই হিসাবে ২০৪১ সাল নাগাদ অসমে সংখ্যাগরিষ্ঠ হবেন মুসলিমরা। শুক্রবার এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই মুহূর্তে অসমের জনসংখ্যার ৪০ শতাংশ মুসলিম। ২০৪১ সালে মুসলিম-প্রধান রাজ্য হয়ে উঠবে অসম। এটা বাস্তব। কেউ থামাতে পারবে না।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১০ বছরে ১৬ শতাংশ করে হিন্দু জনসংখ্যা বাড়ছে এরাজ্যে। এই পরিস্থিতিতে তাঁর সরকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা কমানোর পদক্ষেপ নিয়েছে বলে জানান। 

হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি রোধে কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে... রাহুল গান্ধী যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, তাহলে তা সম্ভব হবে, কারণ এই ধর্মের মানুষ কেবল তাঁর কথা শোনে।

উত্তর-পূর্বের এই রাজ্যে জনসংখ্যার পরিবর্তন নিয়ে উদ্বেগ জানানোর দুই দিনের মাথায় অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য সামনে এল। তিনি বলেন, 'জনসংখ্যার পরিবর্তন আমার কাছে একটা বড় বিষয়। অসমে আজ জনসংখ্যার ৪০ শতাংশই মুসলিম। ১৯৫১ সালে ওরা ১২ শতাংশ ছিল। এটা রাজনৈতিক বিষয় নয়। আমার কাছে এটা জীবন-মরণ বিষয়।' 

গত ১ জুলাই কোনও ধর্মের নাম না করে বিজেপি নেতা দাবি করেছিলেন, একটি নির্দিষ্ট ধর্মের এক শ্রেণির মানুষ অসমে অপরাধমূলক কাজকর্মকে প্রশ্রয় দিচ্ছে। শর্মা বলেন, "আমি এটা বলছি না যে, একটি নির্দিষ্ট ধর্মের মানুষই কেবল অপরাধ করছে। যদিও, সম্প্রতি শেষ হওয়া লোকসভা ভোটের পর যেসব ঘটনা ঘটছে তা উদ্বেগের বিষয়।" 

দিনকয়েক আগে ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বে থাকা হিমন্তের মন্তব্য ঘিরে ঝড় উঠেছিল। রাঁচীতে সভা শেষে বিজেপির ভোট প্রস্তুতির রূপরেখা নিয়ে কথা বলার সময় তিনি বলেছিলেন, 'অসমে ৪০ শতাংশ মুসলিম জনসংখ্যা। ১৯৫১ সালে ১২ শতাংশ ছিল। অনুপ্রবেশ এবং জনসংখ্যার পরিবর্তনের কারণে আমরা জেলা হাতছাড়া করেছি। এটা আমার কাছে রাজনৈতিক বিষয় নয়। এটা নিয়ে এখন আমি সারাদিন লড়াই করি।' হিমন্তের দাবি খণ্ডন করে ঝাড়খণ্ড কংগ্রেসের প্রধান রাজেশ ঠাকুর বলেছিলেন, শর্মাকে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রশ্ন তুলতে হবে যদি তিনি সত্যিকারের রাজ্য এবং দেশের প্রতি যত্নবান হন। রাজেশ ঠাকুর বলেন, 'যদি তিনি (হিমন্ত বিশ্বশর্মা) বা বিজেপি অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, তাহলে ওঁদের প্রথমে স্বীকার করতে হবে যে মোদি সরকারের আমলে দেশের সীমানা সুরক্ষিত নয়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget