এক্সপ্লোর

Australian Man Buried in Bihar: ভারতের মাটিতে সমাধি চান, লিখে গিয়েছিলেন উইলে, শেষ ইচ্ছে পূরণ হল অস্ট্রেলিয়ার নাগরিকের

Viral News: জেলা প্রশাসনের তরফে ডোনাল্ডের মৃত্যুর কথা জানানো হয় অস্ট্রেলিয়া দূতবাসকে।

পটনা: সুদূর অস্ট্রেলিয়ার বাসিন্দা। কিন্তু ভারতে ছুটে আসতেন বার বার। নাড়ির টান অনুভব করতেন ভারতের মাটির সঙ্গেই। নিজের উইলেও তাই ভারতের কথা লিখে রেখেছিলেন। জানিয়েছিলেন, মারা যাওয়ার পর ভারতের মাটিতেই যেন সমাধিস্থ করা হয় তাঁকে। বৃদ্ধের সেই ইচ্ছে মান্যতা পেল। (Australian Man Buried in Bihar)

অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ডোনাল্ড স্যামস। ৯১ বছর বয়সে সম্প্রতি দ্বাদশ বারের জন্য ভারতে বেড়াতে আসেন তিনি। ৪২ জনের একটি পর্যটকের দলে শামিল ছিলেন ডোনাল্ড। গত ১০ ফেব্রুয়ারি কলকাতা থেকে পটনার উদ্দেশে রওনা দিয়েছিলেন পাণ্ডব নামের একটি তরীতে চেপে। সম্প্রতি সুলতানগঞ্জে এসে পৌঁছন। সেখান থেকে পটনা যাচ্ছিলেন গঙ্গার উপর দিয়ে। জলপথে ওই যাত্রার সময়ই অসুস্থ হয়ে পড়েন ডোনাল্ড। মুঙ্গেরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বার্ধক্যজনিত কারণে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে বলে জানানো হয়। (Viral News)

জেলা প্রশাসনের তরফে ডোনাল্ডের মৃত্যুর কথা জানানো হয় অস্ট্রেলিয়া দূতবাসকে। খবর যায় তাঁর স্ত্রী অ্যালিস স্যামসের কাছে। কথা বলে জানা যায়, ভারতেই সনাধিস্থ হতে চেয়েছিলেন ডোনাল্ড। নিজের উইলেও সেকথা লিখে রেখেছিলেন আগে থেকে। সেই মতো আলোচনা শুরু হয়। অ্যালিস স্বামীকে ভারতে সমাধিস্থ করতে অনুমতি দেন। অনুমতি দেয় অস্ট্রেলিয়া দূতাবাসও। শেষ পর্যন্ত খ্রিস্টীয় রীতিনীতি মেনেই সমাধিস্থ করা হয় ডোনাল্ডকে। তাঁর শরীরের ময়নাতদন্তও হয়নি। 

মুঙ্গেরের চুরাম্বা সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয় ডোনাল্ডকে। মুঙ্গেরের জেলাশাসক অবনীশ কুমার সিংহ জানান, দূতাবাসের নির্দেশ মতোই শেষকৃত্য সম্পন্ন হয়। ডোনাল্ডের স্ত্রী ময়নাতদন্ত চাননি। সেই ইচ্ছেকে সম্মান জানানো হয়েছে। যে তরীতে ডোনাল্ডের দেহ আনা হয়েছিল, বাবুয়াঘাটে প্রায় ২৪ ঘণ্টা নোঙর করে রাখা হয়েছিল সেটিকে। ডোনাল্ডের সহযাত্রীদের মধ্যেও শোকের ছায়া।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার হাই কম্যান্ডের অফিসার ছিলেন ডোনাল্ড। ইংরেজ আমলে তাঁর বাবা অসমে কর্মরত ছিলেন। বাবার স্মৃতি হাতড়ে দেখতেই বার বার ভারতে ছুটে আসতেন ডোনাল্ড। ভারতের প্রতি অসম্ভব টান তৈরি হয়েছিল তাঁর। ভারতকে ভালবেসে ফেলেছিলেন। তাই যখনই সময় পেতেন, ছুটে আসতেন। কখন জলপথে কলকাতা থেকে পটনা যেতেন, কখনও আবার অন্যত্র। ভারতের মাটিতেই সমাধিস্থ হতে চেয়েছিলেন তিনি। সেই মতোই তাঁর শেষ ইচ্ছেকে সম্মান জানানো হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget