এক্সপ্লোর

হিটলার, ফ্যাসিবাদী দর্শনের সঙ্গে ‘সমার্থক’! ‘জাতীয়তাবাদ’ শব্দটা না বলাই ভাল, খেদ ভাগবতের

ভাগবত আরও বলেন, আমাকে বলা হয়, ‘দেশ’ শব্দটা চলতে পারে, ‘জাতীয়’ শব্দটা ঠিক আছে, ‘জাতীয় পরিচয়’ (ন্যাশনালিটি) ও চলবে, কিন্তু ‘জাতীয়তাবাদ’ বলা চলবে না। কেননা তা হিটলার, নাত্সিবাদ, ফ্যাসিবাদের সমার্থক।

রাঁচি ( ঝাড়খন্ড): আজকাল ‘জাতীয়তাবাদ’ কথাটার খুব ভুল ব্যাখ্যা হচ্ছে, তাকে বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই ‘জাতীয়তাবাদ’ এর পরিবর্তে কোনও বিকল্প শব্দ ব্যবহার করাই ভাল। এমনই অভিমত মোহন ভাগবতের। রাঁচিতে আরএসএসের এক অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান জানিয়েছেন, সাম্প্রতিক ব্রিটেন সফরে তিনি বলেছেন, কিছু ইংরেজি শব্দ তাদের প্রচলিত অর্থকে এখন আর বোঝায় না, জাতীয়তাবাদ এমনই একটি শব্দ। বর্তমানে ‘জাতীয়তাবাদ’কে প্রায়ই নাত্সি বা ফ্য়াসিবাদী দর্শনের সমান বলে দেখানো হয়, বলা হয় জাতীয়তাবাদ আর ফ্য়াসিবাদী, নাত্সি দর্শন সমার্থক। ভাগবত আরও বলেন, ব্রিটেনে আমাকে বলা হয়েছিল, ‘দেশ’ শব্দটা চলতে পারে, ‘জাতীয়’ শব্দটা ঠিক আছে, ‘জাতীয় পরিচয়’ (ন্যাশনালিটি) ও চলবে, কিন্তু ‘জাতীয়তাবাদ’ বলা যাবে না। কেননা তা হিটলার, নাত্সিবাদ, ফ্যাসিবাদের সমার্থক। ভারতকে গোটা দুনিয়ায় সুপারপাওয়ারে পরিণত করার লক্ষ্যে কাজ করার সময় হয়েছে বলে জানান ভাগবত। ভারত কখনই অন্যের ওপর নিজের শক্তির অপপ্রয়োগ করবে না বলেও দাবি করেন। বলেন, আমাদের দেশকে বড় করে তুলতে হবে, সারা বিশ্বে সবার সেরা করতে হবে, ওয়ার্ল্ড ক্লাস করতে হবে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা একসময় সবার ওপরে বড় হয়ে উঠেছিল, কিন্তু আজ তারা কোথাও নেই। অবশ্য কেউ কেউ এখনও উপরে আছে। ভাগবত আরও বলেন, মৌলবাদের জেরে দেশব্যাপী অশান্তি মাথাচাড়া দিয়েছে, কিন্তু প্রতিটি ভারতীয় দেশের বৈচিত্র্য সত্ত্বেও পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছেন কেননা আমরা হিন্দু শব্দটার সঙ্গে মিশে রয়েছি। ভারতের নীতি হল অন্যের দাস হবে না সে, কাউকে দাস বানাবেও না। প্রত্য়েককে একসূত্রে বাঁধার ক্ষমতা আছে ভারতের। ভারতের সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget