এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei Death: ইরানে নিহত আয়াতোল্লার মেয়ে-জামাই-নাতনি-বৌমাও, খামেনেই পরিবারের বাকিরা কোথায় এখন?

Ayatollah Ali Khamenei Family: Fars News জানিয়েছে, ‘সর্বোচ্চ শাসকের পরিবার সূত্রে তাঁর মেয়ে, জামাতা, পৌত্রী এবং পুত্রবধূর শহিদ হওয়ার খবর মিলেছে’।

নয়াদিল্লি: ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই নিহত। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় নিহত তাঁর পরিবারের একাধিক সদস্যও। মারা গিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাতা, পৌত্রী, পুত্রবধূও। ইরানের Fars News-ই এই খবর সামনে এনেছে।  (Ayatollah Ali Khamenei Family)

Fars News জানিয়েছে, ‘সর্বোচ্চ শাসকের পরিবার সূত্রে তাঁর মেয়ে, জামাতা, পৌত্রী এবং পুত্রবধূর শহিদ হওয়ার খবর মিলেছে’। দুই কন্যা-সহ খামেনেইয়ের মোট ছয় সন্তান। কোন মেয়ে মারা গিয়েছেন, তা যদিও এখনও স্পষ্ট নয়। (Ayatollah Ali Khamenei Death)

ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতোল্লা রুহোল্লা খোমোনেইয়ের অনুগামী খামেনেই। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ শাসকের পদে আসীন ছিলেন। ইরান সরকার, সামরিক বাহিনী, বিচারবিভাগের কর্তৃত্ব ছিল তাঁর হাতেই, পাশাপাশি, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাও ছিলেন তিনি।

ব্য়ক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছিলেন খামেনেই। তাঁর স্ত্রী মনসিরে খোজাস্তে বাঘেরজ়াদা যদিও পরিচিত মুখ। মনসিরের বাবা ইসমাইল খোজাস্তে বাঘেরজাদা ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত। ভাই হাসান ইরানের সরকারি সম্প্রচার সংস্থা IRIB-র ডেপুটি ডিরেক্টর ছিলেন।

খামেনেই এবং মনসুরের ছয় সন্তান, চার ছেলে এবং দুই মেয়ে, মোস্তাফা, মোজতবা, মাসুদ, মেসাম, বোশরা এবং হোদা। বড় ছেলে মোস্তাফাও ধর্মগুরু, যিনি ইরানের প্রখ্যাত দার্শনিক আজিজোল্লা খোশভগতের কন্যাকে বিয়ে করেন। ইরান-ইরাক যুদ্ধেও অংশ নেন মোস্তাফা। মাসুদ বিয়ে করেন রাজনীতিক মহসিন খারাজির কন্যাকে। তিনি কোনও সরকারি পদে আসীন নন। 

খামেনেইয়ের ছেলে মোজতবাই সবচেয়ে জনপ্রিয়। গোলার আলি হাদ্দাদ আদেলের কন্যা তাঁর স্ত্রী।  ইরাক-ইরান যুদ্ধে লড়াই করেন মোজতবাও। খামেনেইয়ের বাকি সন্তানদের মধ্যে তিনিই সবচেয়ে প্রভাবশালী। এমনকি তিনিই খামেনেইয়ের উত্তরাধিকারী বেল মনে করা হয়। তবে জনসমক্ষে সেভাবে আসেন না মোজতবা। 

খামেনেইয়ের পৌত্র ও পৌত্রীর সংখ্য়া একাধিক হলেও, শুধুমাত্র মহম্মদ বাঘের খামেনেইকেই চেনেন সকলে। খামেনেইয়ের তিন ভাই, চার বোন, যার মধ্যে এক বোন, বদ্রি খামেনেই আটের দশক থেকে নির্বাসনে। তাঁর ভাইপো-ভাইঝিদের অনেকে প্যারিস-সহ অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তবে খামেনেইয়ের ছেলেমেয়েরা সকলেই ইরানে বাস করেন। খামেনেইয়ের মৃত্যুতে পরিবারের পদক্ষেপ কী হয়, সেদিকেও তাকিয়ে সকলে।

শনিবার সকালে ইরানে মুহুর্মুহু রকেট বর্ষণ করে আমেরিকা এবং ইজ়রায়েল। হামলা চালানো হয় খামেনেইয়ের বাড়ি এবং দফতরেও। স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায়, ধুলোয় মিশে গিয়েছে খামেনেইয়ের বাড়িটি। তখন থেকেই তাঁকে নিয়ে আশঙ্কা দানা বাঁধছিল। 

রাতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথম খামেনেইয়ের মৃত্য়ুর খবর জানান। এর পর খবরে সিলমোহর দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের সবচেয়ে অশুভ লোকজনের মধ্যে অন্যতম যিনি, তিনি নিহত। ইরানের মানুষই শুধু ন্যায় বিচার পেলেন, আমেরিকার মহান নাগরিক পৃথিবীর সর্বত্র যাঁরা খামেনেই এবং তাঁর রক্তপিপাসু দলবলের হামলার শিকার হয়েছেন, তাঁরা সকলে ন্যায় বিচার পেলেন’।

খামেনেই এবং ইরানের অন্য কোনো নেতা কিছু করার মতো অবস্থাতেই ছিলেন না বলে জানান ট্রাম্প। এর পর ইরানের সংবাদমাধ্যমও খামেনেইয়ের মৃত্যুর খবর সামনে আনে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget