এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামমন্দিরের সঙ্গে কীভাবে জড়িয়ে বাঙালির সেন্টিমেন্ট? হনুমানগড়িতেও বং-কানেকশন

Hanuman Garhi Bong Connection : হনুমানগড়িতে বঙ্গ-যোগ।  মানুষের বিশ্বাস, হনুমানকে ছাড়া রামচন্দ্রের কোনও কাজই শুরু হতে পারে না।

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা:  অযোধ্যায় ( Ayodhya ) সরযূ নদীর তীরে জন্ম নেওয়া রাম যতটা উত্তর ভারতের, কৃত্তিবাস ওঝার রাম  কিন্তু অনেকটাই আলাদা। তিনি যেন এক বাঙালি পরিবারের বড় ছেলের রূপ। এই রাম বাংলার বড় কাছের। বাঙালি রামের চেহারাও কল্পনা করে নেয় নিজেদের মতো করে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট কতটা জড়িয়ে তা নিয়ে নানা মহলের নানা মত থাকলেও, সরযূর তীরে আগামী ২২ তারিখ যে রাজসূয় আয়োজন হতে চলেছে, তাতে রয়েছে বং কানেকশন। 

অযোধ্যার কাছেই হনুমানগড়ি ( Hanuman Garhi Temple) । সেখানেও চলছে তুমুল ব্যস্ততা। আর সেখানেই রয়েছে বঙ্গ-যোগ।  মানুষের বিশ্বাস, হনুমানকে ছাড়া রামচন্দ্রের কোনও কাজই শুরু হতে পারে না। তাই ভক্তরা হনুমানগড়ি মন্দিরে পুজো দিয়ে, তাঁর আশীর্বাদ নেন অযোধ্যায় আসলে। সরযূ নদীর তীরে অবস্থিত হনুমানগড়ি মন্দির। । এই মন্দিরে সর্বদাই অনুরণিত  হয় রাম-গান। গর্ভমন্দিরে রামসীতা তো রয়েছেনই , সঙ্গে সর্বাঙ্গে সিঁদুর মাখানো হনুমানজির বিশাল মূর্তি।

অযোধ্য়ার হনুমানগড়ির সঙ্গে বাংলার যোগ আছে। এখানকার যাঁরা মহন্ত, তাঁরাই গঙ্গাসাগরে কপিলমুণির আশ্রম যারা চালান। জানা গেল, এখানকার প্রধান এখন গঙ্গাসাগরেই আছেন। প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনিই অযোধ্যা আসেন, আগে পুজো দেন হনুমানগড়িতে। 

বাঙালি চিরকালীনই ভ্রমণ প্রিয়। আর বেনারসের সঙ্গে তার আলাদা টান। অনেকেই এখন বেনারসের সঙ্গে বেড়ানোর তালিকায় যোগ করে নিচ্ছে অযোধ্য়াকেও। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল আরও বাড়বে বলেই আশা সকলের। রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অযোধ্যার রূপ বদলাচ্ছে। বদলাচ্ছে অর্থনীতিও। স্থানীয় বাজারে ঢুঁ মেরেই তা চোখে পড়তে বাধ্য। 

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আবেগের ঢেউ বাংলায় কতটা আছড়ে পড়বে তা নিয়ে নানা মানুষের নানা মত থাকলেও, বঙ্গে তার আবহ রচনার প্রচেষ্টা আগেই শুরু হয়েছে। সম্প্রতি রঘুকুলপতির প্রতীকী পাদুকা পুজোর আয়োজন করা হয় ২০০ বছরের বেশি পুরনো কলকাতার ভারতীয় জাদুঘরে। ভারতীয় জাদুঘরের কেন্দ্রীয় চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয় রামচরণ পাদুকা পূজন। অনুষ্ঠানে রামের প্রতীকী পাদুকা পুজোর পাশাপাশি তুলে ধরা হয়  রামায়ণের গুরুত্ব।                                  

আরও পড়ুন :

নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে, 'আমন্ত্রণ' হিসাবে অযোধ্যা থেকে কী এল জয়গাঁওয়ে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget