এক্সপ্লোর

Ayodhya Dham Junction: বদলেছে খোলনলচে, এবার বদলে গেল নাম ! অযোধ্যা স্টেশনের নতুন নাম কী?

Ayodhya Rail Station:৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় পৌঁছবেন। নবরূপে গড়ে ওঠা অযোধ্যা স্টেশন এবং শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি।

অযোধ্যা,উত্তরপ্রদেশ: নতুন বছরেই রাম লালার প্রাণ (Ramlala Pran Pratishtha Ceremony) প্রতিষ্ঠা। উদ্বোধন হবে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration)। তার আগে ঢেলে সাজানো হয়েছে গোটা অযোধ্যা। উদ্বোধনের দিন বিপুল লোক সমাগম হবে, পরেও মন্দির (Ayodhya Ram Mandir) দেখতে উপচে পড়বে ভিড়। তাই পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দেওয়া হয়েছিল। সেই সূত্রেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর (Shri Ram International Airport)।  আপাদমস্তক বদলে গিয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশন। শুধু ভোলবদলই নয়। বদলে গেল রেল স্টেশনের পুরনো নামও। অযোধ্যা রেলওয়ে জংশনের বদলে এখন থেকে নাম অযোধ্যা ধাম জংশন (Ayodhya Ram Mandir)। বুধবার রাতে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের নির্দেশ জারি করে রেলওয়ে প্রশাসন।

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অযোধ্যায় পৌঁছবেন। নবরূপে গড়ে ওঠা অযোধ্যা স্টেশন এবং শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। রোড-শো হওয়ার কথা রয়েছে।

বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল অযোধ্যার রেল স্টেশনকে (Ayodhya Rail Station) ঢেলে সাজানোর কাজ। রেলমন্ত্রকের অধীনের থাকা সংস্থা Rail India Technical and Economic Service (RITES) এই কাজ করেছে। যাবতীয় সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই রেল স্টেশন। অসুস্থ রোগীদের জন্য ঘর, নবজাতকদের জন্য় আলাদা ঘর, পর্যটকদের জন্য খোঁজ নেওয়ার জায়গা (Tourist Information Centre), আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সবই রয়েছে।

অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন প্রস্তুত এবং ১ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।                      

রাম মন্দিরের উদ্বোধনের আগে ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যাকে। শনিবার উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে রাম মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘুরে দেখবেন রামকথা পার্ক। যাবেন শ্রী হনুমানগড়িতেও। এরপর রাম জন্মভূমিতে গিয়ে পুজো দেবেন যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরের আগে প্রশাসনিক-প্রস্তুতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আজই লখনউ ফিরবেন যোগী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: শান্তি ফেরানোর সব রকম চেষ্টা করছেন 'বন্ধু' প্রধানমন্ত্রী মোদি, প্রশস্তি পুতিনের

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget