এক্সপ্লোর

Ram Mandir: রাম মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় জনজোয়ার, খাবারের চড়া দামে নাভিশ্বাস

Ayodhya Ram Mandir: রাম-ভক্তরা কী খাবেন? অযোধ্যায় মহার্ঘ খাবার? 

উজ্জ্বল মুখোপাধ্যায়, অযোধ্যা: রামমন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে দেশের (India) বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ অযোধ্যায় (Ayodhya) আসছেন। VVIP ও দেশ-বিদেশের অতিথিদের আসার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নিজে সবকিছু দেখভাল করছেন। রামলালার (Ramlalla) জন্য কর্ণাটক থেকে লাড্ডু এসেছে। কিন্তু রাম-ভক্তরা কী খাবেন? 

অযোধ্যায় মহার্ঘ খাবার? 

অযোধ্যায় এখন খাবারের চড়া দাম। ১৫ টাকায় মিলছে একটামাত্র রুটি। সবজির প্লেটের দাম পড়ছে ১২০-১৩০ টাকা। ছোট সাইজের একটিমাত্র রসগোল্লা খেতে গেলে গুনতে হচ্ছে ২৫ টাকা। তাই সাধারণ মানুষের জন্য অযোধ্যায় রাস্তার মোড়ে মোড়ে তৈরি হয়েছে লঙ্গরখানা। সকালে পাওয়া যাচ্ছে  চা-বিস্কুট। এরপর মিষ্টিমুখ, রয়েছে ভাত-ডাল-সবজি আর খাওয়া শেষে মিলছে এক টুকরো গুড়। 

অন্যদিকে, রাম মন্দির উদ্বোধনের পর ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু  বিলি করা হবে। করসেবকপুরমের একটি বাড়িতে ৭ জানুয়ারি  থেকে দেশি ঘি দিয়ে বানানো হচ্ছে সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু ৬ মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছেন। এর মধ্যে রাম মন্দির উদ্বোধনের দিন অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ৭টি লাড্ডু সমেত কৌটো। ৫টি লাড্ডু সমেত কৌটোগুলি থাকছে সাধারণের জন্য। শতাধিক কারিগর করসেবকপুরমের হেঁশেলে বসে তৈরি করছেন এই প্রসাদী লাড্ডু।

আরও পড়ুন, শাড়িতেই গোটা রামায়ণ, নিপুণ শিল্পকর্ম নিয়ে অযোধ্যার পথে পাড়ি বাংলার তাঁতশিল্পীর

পাশাপাশি, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্য়ে হায়দরাবাদ থেকে এসেছে ১ হাজার ২৬৫ কেজি লাড্ডু। এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে সংস্থার কর্ণধারের দাবি। হায়দরাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে তিনদিন। 

এদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। পাশাপাশি, সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়। পালন করা হয় বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার বিধি। রাম মন্দির উদ্বোধনের আগে শুক্রবার থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। অস্থায়ী রাম মন্দির থেকে শুক্রবারই রামলালাকে নিয়ে যাওয়া হয় নব নির্মিত মন্দিরে। মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দিরে ফের সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। 

 

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget