এক্সপ্লোর

Bag Free Days: 'ব্যাগমুক্ত দিন' চালুর পরিকল্পনা, পড়য়াদের 'বোঝা' কমানোর অভিনব উদ্যোগ কেরলে

Kerala News: পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে অভিনব পরিকল্পনা নিয়ে কেরল সরকার। মাসের কয়েকটা দিন ব্যাগ ছাড়াই পড়ুয়াদের স্কুলে পড়াশোনা করানোর উদ্যোগ নিয়েছে তারা।

কোচি: আজকের এই ইঁদুর দৌড়ের জীবনে সন্তানকে সব ক্ষেত্রে সবার প্রথমে নিয়ে আসার মরিয়া চেষ্টা করে চলেছেন অভিভাবকরা। আর তাঁদের ইচ্ছায় ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছে সরকারি বা বেসরকারি ইস্কুলগুলির কর্তৃপক্ষ। যার ফলে ছোট ছোট শিশুদের মধ্যে মানসিক চাপ যেমন বাড়ছে তেমনি দ্রুতগতিতে বাড়ছে তাদের ব্যাগের ওজন। নিজের ওজনের থেকে বেশি ব্যাগের বোঝা নিয়ে প্রতিদিনই প্রায় স্কুলমুখী হয়ে চলেছে শিশুরা। যার ফলে তাদের শারীরিক গঠনেও পরিবর্তন আসছে। এই পরিস্থিতিতে অভিনব এক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইছে কেরলের পিনারাই বিজয়নের সরকার (Kerala government)। 

আরও পড়ুন: Delhi Coaching Centre Mishap: হঠাৎ জলের তলায় দিল্লির IAS কোচিং সেন্টারের বেসমেন্ট, প্রাণ গেল ২ ছাত্রীর, নিখোঁজ আরও ১ !

ছোট ছোট শিশুদের কাঁধ থেকে বই ও খাতা ভর্তি ব্যাগের বোঝা নামাতে স্কুলে স্কুলে মাসে কয়েকটি দিন ব্যাগমুক্ত দিবস (Bag Free Days) চালু করার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কেরল সরকারের শিক্ষা দফতর। তাদের পরিকল্পনা, মাসে অন্তত চারদিন শিশুরা স্কুলে পড়ার জন্য উপস্থিত হবে কোনও ব্যাগ ছাড়াই।

কেরলের সরকার সূত্রে জানা গেছে, ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের যেভাবে অতিরিক্ত ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতে হচ্ছে তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল অনেক অভিভাবকরা এই বিষয়ে সরকারের কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন। তারপরই এই বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। বিষয়টি মেনে নিয়ে কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি জানান, সরকারের তরফে এই সমস্যাটির সমাধানের জন্য একাধিক পরিকল্পনা নিচ্ছে।

আরও পড়ুন: Sundar Pichai: গুগলের সিইও হওয়া সেভাবে আনন্দ দেয়নি মা-বাবাকে, কেন এমন বললেন গুগল সিইও সুন্দর পিচাই?

ইতিমধ্যেই সরকারে তরফে কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। যেমন মুদ্রিত পাঠ্যপুস্তককে দুভাগে বিভক্ত করা হয়েছে। যাতে বইয়ের বোঝা কিছুটা হালকা হয়। তারপরও অভিযোগ আসতে থাকায় প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা ব্যাগ ওজন নির্ধারণ করে এই বিষয়ে স্কুলগুলির জন্য স্পেশাল গাইডলাইন ইস্যু করেছে কেরল সরকার। আর ব্যাগমুক্ত দিনের প্রচলন এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mirzapur News: যোগীরাজ্যে বরখাস্ত তোলাবাজিতে দোষী সাব্যস্ত ২৯ জন পুলিশকর্মী

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
স্ট্যালিনের সঙ্গে বৈঠক নিষ্ফলা, ডিলিমিটেশন বিল আটকাতে এবার শরদ পাওয়ারের কাছে INDIA ব্লক
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget