এক্সপ্লোর

India Pakistan Tension: বন্ধ গোলাবর্ষণ, হয়নি ব্ল্যাকআউট! 'গত কয়েক দিনের মধ্যে প্রথম শান্ত রাত' দেখল সীমান্ত!

Indian Army: রবিবার ‘শান্ত’ রাত কাটল জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে শোনা যায়নি গুলির শব্দ।

নয়া দিল্লি: সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে ভারতের দিকে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। ভারতও বুঝিয়ে দিয়েছে, পাকিস্তান যে ভাষা বোঝে উত্তর দেওয়া হবে সেই ভাষাতেই। পাকিস্তানের নাম না করে বারবার হুঙ্কার ছেড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের দাবি, কড়া বার্তায় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, গুলি চললে, গোলা চলবে। সেই সঙ্গে জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

২২ এপ্রিলে বৈসরনে হামলার পর থেকেই অশান্ত ছিল পাক অঞ্চল সংলগ্ন ভারতের একাধিক সীমান্ত। সংঘর্ষবিরতির পরও অশান্ত হয় একাধিক সীমান্তবর্তী এলাকা। তবে রবিবার ‘শান্ত’ রাত কাটল জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে শোনা যায়নি গুলির শব্দ। সীমান্তের ওপার থেকে উড়ে আসেনি গোলা। গতকাল কাশ্মীর উপত্যকায় কোনও ব্ল্যাকআউটও হয়নি, এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। 

তবে সুরক্ষার খাতিরে আজ পর্যন্ত সব স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখন অপেক্ষা DGMO পর্যায়ের বৈঠকের। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেফ হাউস থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। সীমান্তে এখনও কড়া প্রহরা। সেনার তরফে গতকালের রাতকে ‘গত কয়েক দিনে প্রথম শান্ত রাত’ বলে উল্লেখ করা হয়েছে। 

ওয়াকিবহাল মহলের মত, পাকিস্তান অবশ্য আছে পাকিস্তানেই। তারা ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়েই যাচ্ছে। পাঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের চক্রান্ত করেছিল পাকিস্তান । তবে তার পর্দাফাঁস করেছে বিএসএফ ও পুলিশ। জম্মুর আর এস পুরা সেক্টরে এখনও দেওয়ালে গেঁথে রয়েছে LOC-র ওপার থেকে ফায়ার করা পাক মর্টার। এই প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে সেনা।পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত‍্যাঘাতের জন্য পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। 

ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিয়েছে, এখনও শেষ হয়নি 'অপারেশন সিঁদুর'। এদিকে ভারত-পাক সংঘর্ষবিরতি শুরু হওয়ার পর আজ প্রথম দুই দেশের DGMO স্তরের বৈঠক। পরিস্থিতি খতিয়ে দেখতে বেলা ১২টা নাগাদ এই বৈঠক হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে বৈঠকের আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভবিষ্যতে ভারত-পাক আলোচনা হবে পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে, গতকাল ভারত জানিয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget