এক্সপ্লোর

Balochistan Issue: স্বাধীনতার পথে বালুচিস্তান ?

Pakistan Army Camp: বালুচিস্তানে পাক সেনার ক্যাম্পে হামলা। কোয়াটায় পাক সেনা ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি : ভারতের প্রত্যাঘাতে কার্যত দিশেহারা অবস্থা পাকিস্তানের। আতঙ্কে থরহরি কম্প অবস্থা। একের পর এক ১২টি শহরে একযোগে হানা চালাচ্ছে ভারত। বিভিন্ন শহরের বড় বড় বিস্ফোরণ শোনা যাচ্ছে। এই আবহেই স্বাধীনতার পথে বালুচিস্তান ? বালুচিস্তানে পাক সেনার ক্যাম্পে হামলা। কোয়াটায় পাক সেনা ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিগত দুই দশক ধরে অশান্ত বালুচিস্তান। Balochistan Liberation Army-র মতো বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তান থেকে মুক্ত করতে চায়। বর্তমানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবও রীতিমতো বেড়েছে বলে বোঝা যাচ্ছে। কারণ আর কোনও লুকোছাপা নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর, সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। গত সপ্তাহেই বালুচিস্তানে দু'টি অভিযানে Balochistan Liberation Army-র ১০ সদস্যকে নিকেশ করে পাক সেনা। কিন্তু বালুচিস্তানের দুর্গম এলাকায় নাশকতা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। মার্চ মাসে Balochistan Liberation Army যখন Jaffar Express হাইজ্যাক করে, সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেই সময় লেগে যায় তাদের। 

গত ৮ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য় করে হামলা চলে। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা যান। এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। তার আগে গত ৬ মে-ই বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় Balochistan Liberation Army. সেবারও বেশ কয়েক জন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকে সতর্কও করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধাঁর নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালাল Balochistan Liberation Army. 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে Operation Sindoor। এর পর এদিন ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। পাকিস্তানের ৬০টি মিসাইল ধ্বংস করে দিয়েছে ভারত। পাকিস্তানের ২টি JF-17 বিমান ও ১ টি F-16 বিমান ধ্বংস করা হয়। এরপর পাল্টা অ্যাকশনে নামে ভারতও। পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতের জল, স্থল, বায়ুসেনা। করাচিতে বড়সড় হানা ভারতের। পরপর ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। করাচি বন্দরেও বড়সড় হামলা চালানো হয়। ৮ থেকে ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে বলে সূত্রের খবর। লাহৌর ও পেশোয়ারে বড়সড় বিস্ফোরণের শব্দ, পাকিস্তানের রাজধানী ইসলামবাদে বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget