এক্সপ্লোর

Bangladesh Air Force Jet Crashed: 'প্রাইমারি ছাত্ররা সবাই পুড়ে গেছে', বাংলাদেশে বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠল ছাত্রী

Bangladesh News: জখমের সংখ্যাটা শতাধিক। যার মধ্যে অধিকাংশই ছাত্র-ছাত্রী। এর মধ্যে কারো কারো শরীর ভয়ঙ্করভাবে পুড়ে গেছে।

ঢাকা : ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বাংলাদেশে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ে বিমান ভেঙে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিহতদের মধ্যে ১৬ জন ছাত্র, দুই শিক্ষক ও পাইলট তথা ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম রয়েছেন। জখমের সংখ্যাটা শতাধিক। যার মধ্যে অধিকাংশই ছাত্র-ছাত্রী। এর মধ্যে কারো কারো শরীর ভয়ঙ্করভাবে পুড়ে গেছে। তাদের কাছেপিঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে শিহতির হয়ে উঠল এক ছাত্রী।

তার কথায়, "ওখানে কেজি, ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত স্টুডেন্টরা ছিল। আমার হাতে যে ছিল তার ৯৫ শতাংশ পুড়ে গেছে। আমার ভাগ্নি ছিল, ওর ২০ শতাংশ পুড়ে গেছে। বিমান ভেঙে পড়েছে। কিন্তু, আমাদের বিল্ডিংয়ের দিকে আসেনি। প্রাইমারি সেকশনের উপরে বিমনটা পড়েছিল। বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশটা জ্বলে গেছে। প্রাইমারি ছাত্ররা সবাই পুড়ে গেছে। ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন। কিছু বাচ্চা গেটের সামনে ছিল। ছুটির সময়। তারা জানতই না। চোখের পলকে হয়ে গেছে।" 

বিমান দুর্ঘটনার পর বাংলাদেশ থেকে একাধিক ভিডিও-ছবি সামনে আসছে। একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ছাত্র পুড়ে গেছে এবং অনেকের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দুর্ঘটনার পর আতঙ্কে অনেকে এদিক-ওদিক দৌড়াতে শুরু করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যেহেতু সঙ্গে সঙ্গে কোনও অ্যাম্বুলেন্স আসতে পারেনি, তাই সেনাকর্মীরা জখমদের উদ্ধারকাজে হাত লাগান। হাতে করে তুলে রিকশভ্যান এবং অন্যান্য গাড়িতে চাপিয়ে হাসপাতালে দৌড়ান তাঁরা। বাংলাদেশ বায়ুসেনা দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও, কী কারণে এই দুর্ঘটনা তা জানায়নি।

যে বিমানটি ভেঙে পড়েছে সেটি হল- F-7BGI, যা চিনের J-7 যুদ্ধবিমানের একটি উন্নত সংস্করণ। এদিন দুপুর ১.০৬ মিনিটে একটি প্রশিক্ষণ ফ্লাইটের জন্য ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। এমনই জানিয়েছেন দমকলের একজন কর্মকর্তা। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান তিনি।

এপি-কে রফিস ত্বহা নামের এক ছাত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী আছে। একেবারে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রয়েছে সেখানে। উল্লেখ্য, বিমান দুর্ঘটনার সময় উপস্থিত ছিল না এই ছাত্র। ১৬ বথরের রফিক বলে, "টিভিতে দুর্ঘটনার ভিডিও দেখে আমি ভয় পেয়ে গেছি। এটা আমার স্কুল।" 

এই দুর্ঘটনা কী কারণে তা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget