এক্সপ্লোর

Bangladesh Hilsa Export Ban: পুজোর মুখে পদ্মার ইলিশ রফতানি নিষিদ্ধ করল বাংলাদেশ, ঢাকায় ডিমের জোগান অব্যাহত রাখছে ভারত

Hilsa Diplomacy: পৃথিবীতে যত ইলিশ চাষ হয়, তার মধ্যে ৭০ শতাংশের জোগান দেয় বাংলাদেশ।

কলকাতা: দুর্গাপুজোয় বাকি আর মাত্র একমাস, তার আগে বড় সিদ্ধান্ত বাংলাদেশের। পুজোর মুখে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করল পড়শি দেশ। নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এমনিতেই পদ্মার ইলিশের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। দেশের অন্দরেই চাহিদা মেটানো যাচ্ছে না। তাই অন্য দেশে পদ্মার ইলিশ রফতানি নিষিদ্ধ করা হয়েছে। (Bangladesh Hilsa Export Ban)

পৃথিবীতে যত ইলিশ চাষ হয়, তার মধ্যে ৭০ শতাংশের জোগান দেয় বাংলাদেশ। পদ্মার ইলিশের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের পরিচিতিও। কিন্তু বেশ কিছু দিন ধরেই পদ্মার ইলিশের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। স্থানীয় মানুষজনের পাতেও ইলিশ ওঠা বন্ধ হওয়ার জোগাড়। এমন পরিস্থিতিতে ভারতে ইলিশ রফতানি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরিদা। (Hilsa Diplomacy)

ভারতে পদ্মার ইলিশ রফতানি নিষিদ্ধ করা নিয়ে ঢাকার সংবাদমাধ্যমে মুখ খোলেন ফরিদা। তিনি বলেন, "নিজের দেশের মানুষই যখন ইলিশ কিনতে পারছেন না, সেখানে অন্যত্র ইলিশ রফতানি করা সম্ভব নয়। এই বছর, বাণিজ্য মন্ত্রকে নির্দেশ দিয়েছি, দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ রফতানি বন্ধ রাখার জন্য।"

এর আগে, তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলে, ২০১২ সালে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।  কিন্তু পরবর্তীতে ইলিশই কূটনীতে দৌত্যের মাধ্যম হয়ে দাঁড়ায়। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ইলিশকে ব্যবহার করেন শেখ হাসিনা। কিন্তু এবার পুজোর ঠিক মুখে এপার বাংলার বাঙালির পাতে পদ্মার ইলিশ ওঠার রাস্তা বন্ধ হয়ে গেল। এমন পরিস্থিতিতে পড়শি দেশ মায়ানমার, ওড়িশা এবং গুজরাত থেকে ইলিশ আমদানি করতে হতে পারে।  জুলাই মাসে বাংলাদেশ যখন অস্থির হয়ে ওঠে, সেই সময় থেকে মায়ানমারই দিল্লিতে ইলিশের জোগান দিচ্ছে।

তবে এপার বাংলা এখনও পদ্মার ইলিশের দিকেই তাকিয়ে। বাংলাদেশ সরকারের কাছে সেই মর্মে আবেদনও জানানো হয়েছে বলে খবর। এমনকি বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ করলেও, ভারত কম দামে ঢাকাকে ডিম সরবরাহ করছে। বাংলাদেশে ডিমের আকাল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের ৫০ লক্ষ ডিম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যেই পেট্রাপোল হয়ে ২.৫ লক্ষ ডিম পৌঁছেছে বাংলাদেশে।

আরও পড়ুন: Weather Update : অরন্ধনের আগে ইলিশের ভাটা ? আবহাওয়া-কাঁটায় মৎস্যজীবীদের মাথায় হাত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget