এক্সপ্লোর

Bangladesh Violence : শেখ হাসিনার পদত্যাগ দাবি, বাংলাদেশে নতুন করে অশান্তির আগুন; প্রাণ গেল ৭২ জনের ! জখম শতাধিক

Govt Job Quota Agitation : আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাসের সেল ফাটায়, স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক শহরে অশান্তির আগুন ছড়াল। আন্দোলনরত ছাত্র এবং পুলিশ ও শাসকদলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিভিন্ন প্রান্তে এই হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৭২ জনের প্রাণহানি হয়েছে। আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাসের সেল ফাটায়, স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।

রবিবার সন্ধে ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে কারফিউ জারি করে বাংলাদেশ সরকার। গত মাসে আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল সেদেশের সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের সতর্ক করল ভারত সরকার। 

১৫ বছর শাসন করার পর এ বছর জানুয়ারি মাসেই চতুর্থবারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হয় শেখ হাসিনার। এই পরিস্থিতিতে বাংলাদেশে চলা এই আন্দোলনের জেরে যথেষ্ট চাপে সরকার। কারণ, প্রতিবাদকারীরা এখন একটা দাবিতেই অনড়, তা হল তাঁর (শেখ হাসিনার) পদত্যাগ। 

রবিবার হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে আসেন বহু আন্দোলনকারী। ঢাকার সেন্ট্রাল শাহবাগ স্কোয়ারে তাঁরা জমায়েত করেন। বিভিন্ন শহরের রাস্তায় সংঘর্ষ শুরু হয়ে যায় বলে এএফপি সূত্রের খবর। রাজধানী শহর ছাড়াও, মূল হাইওয়েগুলিকে অবরুদ্ধ করে দেন আন্দোলনকারীর। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। বহু শহরে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সমর্থকরাও রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় বাংলাদেশের মূল বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তাঁরা একযোগে সরকারের সঙ্গে অসহযোগিতার স্লোগান তোলেন। দেশবাসীর উদ্দেশে কর না দেওয়ার আর্জি জানান। যেহেতু এর আগেরবার জুলাইয়ে পুলিশ তাঁদের আন্দোলনকে দমিয়ে দিয়েছিল, তাই এবার বাঁশ হাতে আন্দোলনে নামেন প্রতিবাদকারীরা।

প্রেক্ষাপট-

সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ।

১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবর রহমান সরকারি চাকরিতে মুক্তি যোদ্ধাদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণ চালু করেন। ২০১৮ সালে আন্দোলন শুরু হওয়ার পর এই সংরক্ষণ ব্য়বস্থা খারিজ করে দেয় বর্তমান শেখ হাসিনা সরকার। ২০২১ সালে হাসিনা সরকারের সিদ্ধান্ত চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েক জন। গত ৫ জুন হাসিনা সরকারের সিদ্ধান্তকে 'অবৈধ' অ্য়াখ্য়া দিয়ে সংরক্ষণ ব্য়বস্থা ফের কার্যকরের নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর থেকেই রোষের আগুনে জ্বলছে বাংলাদেশ। জুলাইয়ের শেষ দিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ আসনেই মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এরমধ্য়ে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান এবং নাতি-নাতনির জন্য় সংরক্ষিত থাকবে ৫ শতাংশ আসন। অনগ্রসর শ্রেণি পাচ্ছে এক শতাংশ কোটা। বাকি এক শতাংশ কোটার সুবিধা পাবেন প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকেরা। অর্থাৎ আগের মতো ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে না। ৩০ শতাংশ থেকে কমিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য এখন পাঁচ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরেও বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। লাঠি-সোঁটা হাতে আন্দোলনকারীদের তাণ্ডব, সশস্ত্রবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি, পাল্টা গুলি ও টিয়ার গ্য়াসের শেল ফাটিয়ে পুলিশ ও সেনাবাহিনীর জবাব। সংরক্ষণ-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে গত কয়েক দিনের লাগামহীন অশান্তির সাক্ষী এদিনও থাকল ওপার বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget