এক্সপ্লোর

Bangladesh Durga Puja: আজান ও নমাজের সময় গান-বাজনা নয়, দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা বাংলাদেশ সরকারের

Muhammad Yunus: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার।

ঢাকা: দুর্গাপুজো নিয়ে এবার নির্দেশিকা জারি করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করেছে নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার, যাতে বলা হয়েছে, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে এবং নমাজপাঠ হবে, সেই সময় যেন ঢাক-কাঁসর, গান-বাজনা বন্ধ থাকে। (Bangladesh Durga Puja) পুজো কমিটিগুলি এই নির্দেশ মানতে রাজি হয়েছে বলেও জানা গিয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার। তিনি জানান, আজান এবং নমাজের সময় পুজো কমিটিগুলিকে সাউন্ড সিস্টেম, বাজনা বন্ধ রাখতে বলা হয়েছে। পুজোর আয়োজকরা এই অনুরোধ মানতে রাজি হয়েছেন বলেও জানান জাহাঙ্গির। (Muhammad Yunus)

দুর্গাপুজোর আগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি তদারকি করতে ঢাকা সেক্রেট্যারিয়টে পৌঁছন জাহাঙ্গির। সেখানেই এই ঘোষণা করেন তিনি। তিনি জানান, এবছর বাংলাদেশ জুড়ে মোট ৩২ হাজার ৬৬৬ পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। গত বছর যদিও সংখ্যা বেশি ছিল, ৩৩ হাজার ৪৩১। কোনও রকম উৎপাত যাতে না হয়, তাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাহাঙ্গির।  ২৪ ঘণ্টা পুজো মণ্ডপগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি, নিরাপত্তা জোরদার করতে স্বেচ্ছাসেবী নিয়োগের কথাও জানিয়েছেন। 

দুর্গাপুজোর সময় সীমান্ত পার থেকেও বিরত থাকতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গির। তিনি বলেন, "পুজো চলাকালীন, মানুষ সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া করেন।  এপার থেকে ওপারে যান, আবার ওপার থেকে এপারেও আসেন মানুষজন।  সীমান্ত এলাকাতেও পুজোর ভাল বন্দোবস্ত করতে বলেছি, যাতে আমাদের মানুষদের ওপারে যাওয়ার প্রয়োজন না পড়ে কারও। ওপার থেকেও আসতে হবে না কাউকে।"

সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সম্প্রতি বেনজির হিংসা, অশান্তির সাক্ষী হয় বাংলাদেশ। মন্দির ভাঙচুরের ঘটনা থেকে হিন্দুদের উপর হামলার বেশ কিছু ঘটনা সামনে আসে। এর প্রেক্ষিতেই দুর্গাপুজো নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়। শেখ হাসিনার পদত্যাগের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসেন ইউনূস। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই ধর্মীয় সম্প্রীতির উপর প্রভাব পড়ে, এমন কিছু করা উচিত নয়।" এর আগে, গত ১৬ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ইউনূস। সেখানেও সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা রক্ষার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: Social Media: ১৪ থেকে ১৬ বছরের আগে সোশাল মিডিয়ার ছোঁওয়া নয় শিশুদের, নিয়ম আসবে এই দেশে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget