এক্সপ্লোর

Social Media: ১৪ থেকে ১৬ বছরের আগে সোশাল মিডিয়ার ছোঁওয়া নয় শিশুদের, নিয়ম আসবে এই দেশে ?

Social Media Use: সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোন দেশে ন্যূনতম বয়স বেঁধে দেওয়া হবে? কেন এই সিদ্ধান নেওয়া হচ্ছে?

Social Media: সোশ্যাল মিডিয়ার নেশা (Social Media Addiction) অনেকক্ষেত্রেই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার (Social Media Use) যেমন সত্যিই অনেক ভাল দিক রয়েছে, তেমনই এর অপব্যবহারও হয় প্রবলভাবে। আর শিশুমনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহার। এমনিতেই বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমের ব্যবহার ক্রমাগত বাড়ছে। অনেকসময়েই আমাদের সামনে আসে বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনা। তার মধ্যে বেশিরভাগ ঘটনাতেই ক্ষতিকর প্রভাব পড়ে শিশুদের উপর কিংবা তরুণ প্রজন্মের উপর। তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। 
 
এর মধ্যে প্রকাশ্যে এসেছে একটি খবর। শোনা গিয়েছে, অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে শিশুদের জন্য বয়স সীমিত করে দেওয়া হবে। অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রশাসন ন্যূনতম বয়স বেঁধে দেবে। সেই অনুসারেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে ওই দেশে। মূলত শিশুদের মানসিক স্বাস্থ্য এবং শরীরের উপরেও যাতে সোশ্যাল মিডিয়ার কোনও বিরূপ প্রভাব না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে বলা জানা গিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে। ডিজিটাল রাইটস অ্যাডভোকেটস- এঁদের তরফ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের এই নিয়ম-নীতির কড়া ভাষায় সমালোচনা করে বলা হয়েছে এই পদক্ষেপ গ্রহণ করা হলে পরিস্থিতি আও বিপজ্জনক হয়ে যাবে। অনলাইনে এমন ধরনের সক্রিয়তা বাড়বে যা আদতে বিপদ ডেকে আনবে আরও বেশি। 
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন, চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণের বিষয়টি চালু করার আগে তার সরকার একটি ভেরিফিকেশন ট্রায়াল চালাবে। এখনও অ্যান্টনি কোনও নির্দিষ্ট বয়সসীমার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। তবে শোনা যাচ্ছে, এই বয়সসীমা ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি চান শিশুরা তাদের ইলেকট্রনিক্স ডিভাইস ছেড়ে মাঠে খেলাধুলো করুক, সুইমিং পুলে সাঁতার কাটুক, টেনিস কোর্টে খেলুক। বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা পাওয়া জন্য বাচ্চারা যেন বাস্তবের মাটিতে থাকে সেটাই চাইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অর্থাৎ শিশুরা যেন ভার্চুয়াল মাধ্যমের ঘেরাটোপে আটকে না পড়ে সেই চেষ্টার জন্যই এই সিদ্ধান্ত নিতে চলেছে অস্ট্রেলিয়া। তবে এই সিদ্ধান্ত নিয়ে চরম তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই। 
 
আরও পড়ুন- ঘুমের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস-প্রশ্বাস ! জানান দেবে নতুন অ্যাপেল ওয়াচ 
 
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget